জাতীয়

চিকিৎসক ও বেড থাকবে বিসিএস পরীক্ষার হলে

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (১৯ মার্চ)। এদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এ পরীক্ষা নেয়ার পক্ষে-বিপক্ষে নানান ধরনের মতামত এসেছে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে পরীক্ষা না নেয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রুখতে যে ১২ দফা সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতর, তার মধ্যে যে কোনো পাবলিক পরীক্ষা বন্ধ রাখার কথা বলা হয়েছে। এ পরিস্থিতিতে পরীক্ষা বন্ধ রাখতে রিট করেছিলেন একদল শিক্ষার্থী। তবে তাদের সেই রিট খারিজ করে দিয়েছেন আদালত।

তবে পিএসসির সদস্য শাহজাহান আলী মোল্লা বলেছেন, ‘এখন করোনা বাড়ছে, সামনে যে কমবে তা তো বলা যায় না৷ একটি দেশ তো এভাবে স্থবির হয়ে থাকতে পারে না৷ এখন সব কিছুই খোলা৷ তাহলে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কেন নেয়া যাবে না?’

তিনি আরও বলেন, ‘এবার পরীক্ষার হলে চিকিৎসকও থাকবেন৷ আর তাপমাত্রা মেপে বা অন্যভাবে কাউকে কোভিড আক্রান্ত সন্দেহ হলে তাদের সিক বেডে পরীক্ষার সুযোগ দেয়া হবে৷ আইসোলেশন প্রয়োজন হলে তার ব্যবস্থা করা হবে৷ সিক বেড এমনিতেই থাকে৷ অন্য কোনো কারণেও কেউ অসুস্থ হতে পারেন৷’

ডয়চে ভেলে বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে ৪১তম বিসিএসের দায়িত্বে থাকা শাহজাহান আলী মোল্লা জানিয়েছেন, ‘অসুস্থদের জন্য সিক বেডের ব্যবস্থা থাকবে৷ পরীক্ষার হল থেকে কাউকে ফিরিয়ে দেয়া হবে না৷’

দুই হাজার ১৬৬ শূন্যপদের জন্য ৪১তম বিসিএস অনুষ্ঠিত হচ্ছে৷ এবার রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী আবেদন করেছেন৷

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা