জাতীয়

‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন সহস্ত্র বছর পরেও প্রেরণা হয়ে থাকবে’

নিজস্ব প্রতি‌বেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না তিনি ছিলেন দার্শনিক

তিনি বলেন, বঙ্গবন্ধু ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক যে দর্শন আমাদের কাছে রেখে গেছেন সেটি শত-সহস্রা বছর পরেও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য চলার পথের পাথেয় ও প্রেরণার উৎস হয়ে থাকবে।

বুধবার (১৭ মার্চ) প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

পলক বলেন, বঙ্গবন্ধু মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেছেন । ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ছিলেন বিনয়ী, ভদ্র ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কর্মজীবন ও রাজনৈতিক দর্শন আমাদের সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে তুলে ধরতে পারলে দেশের উন্নয়নের অগ্রযাত্রা বহুগুণ বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, ৭৫ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও দর্শন জাতির কাছ থেকে আড়াল করে রাখা হয়। এ কারণে ৭৫ এর পর জাতি সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পায় নি। বঙ্গবন্ধুর অবর্তমানে বাংলাদেশ ছিল লক্ষ্যবিহীন তরীর মতো। দীর্ঘ ২১ বছর পর বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের ফলে বঙ্গবন্ধুর আদর্শ জাতির সামনে তুলে ধরা সম্ভব হয়েছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য নিজেদের আত্মনিয়োগ করার সুযোগ পাচ্ছে। এর ফলে বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখাতে সক্ষম হয়।

প্রতিমন্ত্রী বলেন বঙ্গবন্ধুর আদর্শ ও কর্মময় জীবন নিজের মধ্যে ধারণ, ভবিষ্যৎ প্রজন্ম ও দেশ-বিদেশে ছড়িয়ে দিতে আইসিটি বিভাগের উদ্যোগে নির্মাণাধীন ‘মুজিব আমার পিতা’ এনিমেশন ফিল্ম তৈরি করা হয়েছে। এছাড়াও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরে একটি অ্যাপ তৈরিসহ বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তি‌নি।

তিনি বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ‌স্থি ছি‌লেন,বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বিভাগের অতিরিক্ত সচিব রিনা পারভিন, সানজিদা সুবহান, বিকর্ণ কুমার ঘোষ প্রমুখ।

সান নিউজ/এমআর/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা