জাতীয়

‌উন্নত বাংলাদেশ বিনির্মাণে দ্রুত সেবা দিতে হবে: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক: উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য দ্রুত ও স্বচ্ছ সেবা প্রদান করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ দূরদর্শী নেতৃত্বে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ২০০৮ সালের নির্বাচনী ইশতিহারে যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলা হয়েছিল তখন অনেকেই তা বিশ্বাস করেনি, আজ মাত্র ১২ বছরের মধ্যেই আমরা নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি।

মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিট কর্পোরেশনের ‘ট্রেড লাইসেন্স প্রদান” শীর্ষক সেবা উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। এরমাধ্যমে বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে মোট ১২টি সংস্থা যুক্ত হলো। যার মাধ্যমে ৪২টি সেবা প্রদান করা হচ্ছে।

মেয়র তাপস বলেন, আমাদের মাথাপিছু আয়, বিদ্যুৎ, যোগাযোগ, আইটি প্রত্যকে ক্ষেত্রেই প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। সামনে রয়েছে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণের রূপকল্প, যেখান যাবতীয় সেবা হবে স্বচ্ছ ও দ্রুত, জীবনযাত্রার মান বাড়াতে হবে বহুগুণ। আর সেই রূপকল্প সামনে রেখেই ঢাকা দক্ষিণ সিটি কোর্পোরেশন কাজ করে চলছে।

এসময় তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে “ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স প্রদান” শীর্ষক সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

একই সাথে বিনিয়োগ সেবাগুলো সহজীকরণের জন্য বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলামকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, এখন থেকে যথাযথ কাগজপত্র প্রেরণ করে ও অনলাইনে নির্ধারিত ফি প্রদান করে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে ঘরে বসেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স পাওয়া যাবে, যার ফলে দেশি বিদেশি বিনিয়োগের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে এবং ইজ অফ ডুইং (EODB) এ আমাদের উন্নয়ন ঘটবে।

সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গত একযুগের উন্নয়নে বিশ্বে আজ বাংলাদেশ বিস্ময়। সামনে আমাদের কিছু টার্গেট আছে তাহলো ২০৩১ সালে উচ্চ মধ্য আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্য উন্নত দেশে পরিণত হওয়া, যা দেশি এবং বিপুল বিদেশি বিনিয়োগের উপরে নির্ভরশীল। আর বিশ্ব বাজারে আমরা একা নই, আমাদের অনেক প্রতিদন্দ্বী দেশ রয়েছে। তাই অধিক হারে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য উন্নত মানের বিনিয়োগ সেবার বিকল্প নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স প্রদান সেবা যুক্ত হওয়ায় বিনিয়োগকারীরা এখন অনলাইনের মাধ্যমে ঘরে বসেই আরও দ্রুত সেবা পাবেন। এখন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে ১২ টি সংস্থার মাধ্যমে ৪২টি সেবা প্রদান করা হলেও চলতি বছরের মধ্যেই আমাদের ৩৫টি সংস্থার মাধ্যমে ১৫৪ প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিডা ও দক্ষিণ সিটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাননিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা