জাতীয়

‘ওড়াকান্দিতে প্রার্থনায় যাবেন মোদি’

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গোপালগঞ্জের ওড়াকান্দি সফর প্রসঙ্গে বলেছেন, ওড়াকান্দির তীর্থস্থানে ভারতের প্রধানমন্ত্রী প্রার্থনা করতে যাচ্ছেন। সেটা একটি তীর্থস্থান, সে কারণেই তিনি সেখানে যাচ্ছেন।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় তিনটি সমঝোতা স্মারক সই হয়ে আছে। তবে সেসব এখনো চূড়ান্ত হয়নি।

সোমবার (১৫ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে পাঁচ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণ নিয়ে আয়োজিত ওই সম্মেলনে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১১ সালে তিস্তা চুক্তির পাতায় পাতায় সই আছে। তখন দুই দেশের সচিবরা তাতে সই করেছিলেন। তবে সেটা আর বাস্তবায়ন হয়নি।

ওড়াকান্দি সফরের সঙ্গে ভারতের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা জানতে চাইলে ড. মোমেন বলেন, ওড়াকান্দির তীর্থস্থানে ভারতের প্রধানমন্ত্রী প্রার্থনা করতে যাচ্ছেন। সেটা একটি তীর্থস্থান, সে কারণেই তিনি সেখানে যাচ্ছেন।

অপর এক প্রশ্নের উত্তরে ড. মোমেন জানান, করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে ভারত থেকে তিন কোটি ডোজ টিকা আসছে। আরো তিন কোটি ডোজ টিকা আনার পরিকল্পনা আমাদের রয়েছে। এছাড়া বিভিন্ন দেশ থেকেও টিকা আনার বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৬ -২৭ মার্চ বাংলাদেশ সফর করবেন। সফরকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন। বাংলাদেশ সফরকালে তিনি সাতক্ষীরা ও গোপালগঞ্জ জেলায়ও যাবেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা