জাতীয়

বিমানের সুরক্ষা ও যাত্রীসেবার মান নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : নতুন কেনা বিমানগুলোর সুরক্ষা ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৪ মার্চ) উড়োজাহাজ আকাশতরী ও শ্বেতবলাকার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমরা আগেও দুটি বিমান কিনেছি। এখন আবার দুটি বিমান উদ্বোধন হচ্ছে। যেগুলোর নাম দিয়েছি উড়োজাহাজ আকাশতরী ও শ্বেতবলাকা। এগুলো যেন সুরক্ষিত থাকে, যাত্রীসেবা যেন মানসম্মত হয়, এদিকে সবাই খেয়াল রাখবেন।

বিমান কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এটা আমাদের দেশ। লাখো শহীদের রক্তের বিনিময়ে এ দেশ পেয়েছি। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা সকলের দায়িত্ব। আমাদের যাত্রীসেবা যত উন্নত করতে পারব, তত দেশের লাভ হবে। সেটাই আমরা চাই।

এ সময় তিনি বলেন, এটা (নতুন বিমান) অত্যন্ত নিরাপদ ও আধুনিক প্রযুক্তির। যারা চিন্তা করেন, তাদের জন্য এটা নিরাপদ হবে। চিন্তার আর কিছু থাকবে না।

অনুষ্ঠানের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রান্তে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, বেসামরিক বিমান ও পর্যটন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিমান সচিব, বিমান পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রমুখ।

পরে বিমান বাংলাদেশের বহরে নতুন করে যুক্ত হওয়া উড়োজাহাজ আকাশতরী ও শ্বেতবলাকার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে কেনা তিনটি উড়োজাহাজের দ্বিতীয় ও তৃতীয়টি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উড়োজাহাজ দুটির নাম রেখেছেন আকাশতরী ও শ্বেতবলাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইনস অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ দুটি উড়োজাহাজ বহরে যুক্ত করার মাধ্যমে অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটগুলোতে ফ্লাইট চলাচল বাড়ানোর পরিকল্পনা করছে। এতে যাত্রীরা অতি সহজেই তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন।

কানাডার এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত ড্যাশ-৮ উড়োজাহাজ খুব ছোট রানওয়ে থেকে উড্ডয়নে সক্ষম। এটি অল্প খরচে নিরবচ্ছিন্ন ও মসৃণ উড্ডয়নের জন্য বিখ্যাত। এ মডেলের উড়োজাহাজগুলোতে কেবিন নয়েজ সাপ্রেশনের ব্যবস্থা রয়েছে। পরিবেশবান্ধব এবং অধিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এ উড়োজাহাজে রয়েছে হেপা (HEPA) ফিল্টার প্রযুক্তি, যা মাত্র চার মিনিটেই ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু ধ্বংস করে ভেতরের বাতাসকে বিশুদ্ধ করে।

গত ২৪ ফেব্রুয়ারি দেশে পৌঁছায় দ্বিতীয় ড্যাশ-৮ উড়োজাহাজ আকাশতরী।‌ এরপর ৪ মার্চ তৃতীয় ড্যাশ-৮ উড়োজাহাজ শ্বেতবলাকা দেশে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে ইতোমধ্যে বিমানের বহরে সম্পূর্ণ নতুন ও অত্যাধুনিক ১৩টি নিজস্ব উড়োজাহাজ যুক্ত হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে নতুন উড়োজাহাজ দুটি যুক্ত হওয়ায় উড়োজাহাজের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০টিতে। এর মধ্যে ১৫টি নিজস্ব এবং পাঁচটি লিজ নেওয়া। নিজস্ব ১৫টির মধ্যে বোয়িং ৭৭৭-৩০০ ইআর চারটি, বোয়িং ৭৮৭-৮ চারটি, বোয়িং ৭৮৭-৯ দুইটি, বোয়িং ৭৩৭ দুটি এবং ড্যাশ-৮ তিনটি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা