জাতীয়

‘মোদির এবারের সফর শুধু উদযাপনের’

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আবদুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এবারের সফর হবে শুধুই উদযাপনের, দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো তারা এবার তুলতে চানা না।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও এ সফরে তিস্তা চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা কম। এমনই ইঙ্গিত দিলেন পররাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার (১২ মার্চ) রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক শিক্ষা মেলা উদ্বোধনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মোদির সাথে তিস্তাচুক্তি নিয়ে আলোচনা হবে কিনা জানতে চাইলে তিনি বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী একটি বড় উৎসব। এ উৎসবে তারা আসছেন এটি একটি বড় পাওয়া। ভারতের সাথে আমাদের যে বড় বড় সমস্যা তা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করেছি। আরও যদি কিছু থাকে সেটাও আমরা সমাধান করবো। তবে, যে অনুষ্ঠানে মোদী বাংলাদেশে আসছে সেটি ছোটখাটো সমস্যা সমাধানের জন্য না।

তিস্তাচুক্তির বিষয়ে মন্ত্রী আরও বলেন, এ চুক্তিতো হয়েই গেছে ১০ বছর আগে। যা বাস্তবায়ন হয়নি। কারণ তাদের সমস্যা আছে। আমরা সেটা অনুধাবন করেছি। আমরা তো আর ভুখা না। কে ভাত দিলো? কে কাপড় দিলো? এগুলো নিয়ে বেশি চিন্তিত নই। তিনি আরও বলেন, আগে আমাদের মিসকিন ডাকতো। বলতো, ওইযে মিসকিনের রাজা এসেছে। এখন কেউ আর তা ডাকে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসছেন। চীনের প্রেসিডেন্ট মেসেজ দিয়েছেন। অন্যান্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা মেসেজ পাঠাচ্ছেন। বাংলাদেশ ও বঙ্গবন্ধুর প্রতি তাদের যে শ্রদ্ধা ও আগ্রহ তা এ থেকে বোঝা যাচ্ছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা