জাতীয়

লেকের দায়িত্ব চান মেয়র

নিজস্ব প্রতিবেদক : স্পটে না গিয়ে বিল তোলা বা কাজ দেখানোর অবসান ঘটাতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সনাতনি পদ্ধতি থেকে বেরিয়ে আধুনিক যন্ত্রচালিত পদ্ধতিতে যাচ্ছে ডিএনসিসি। রোজার আগেই কোনো একটি ওয়ার্ডকে পাইলট প্রকল্প হিসেবে ধরে মশককর্মীদের উপস্থিতি বায়োমেট্রিক পদ্ধতিতে চালু করার ঘোষণা দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, “রোজার পর সবগুলো ওয়ার্ডে বায়োমেট্রিক পদ্ধতি চালু হবে। তবে রোজার আগে একটি ওয়ার্ডে হলেও চালু করতে চাই।”

বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে গুলশান-বারিধারা লেকের গুদারাঘাট এলাকায় পরিদর্শনপূর্ব সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র একথা বলেন। এসময় ডিএনসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম গনিসহ সিটি করপোরেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, “আমি আগেও বলেছি এখনও বলছি মশককর্মীদের মনিটরিং করাটা আমাদের বিরাট চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমাদের সনাতনি পদ্ধতি থেকে বের হয়ে আধুনিক বায়োমেট্রিক পদ্ধতিতে যেতে হবে।”

তিনি আরও বলেন, “মশক নিয়ন্ত্রণ অভিযানের চতুর্থ দিন চলছে। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ লেক। লেকের কোণায় লার্ভার জন্ম হয়। এজন্য বিশেষ গুরুত্ব দিয়েছি লেক পাড়ে যেনো লার্ভিসাইডিং করা হয়।”

খালপাড় বা খাল দখল না করার অনুরোধ জানিয়ে মেয়র বলেন, “সবাইকে বার বার অনুরোধ করছি খালের পানি প্রবাহ যেনো ঠিক রাখা হয়। পানি প্রবাহ না থাকলে মশার লার্ভার সৃষ্টি হয়। সেখান থেকেই মশার বিস্তার ঘটে।”

দখলদারদের উদ্দেশে বলেন, “নিজের স্বার্থে খাল দখল করে রেখেছেন জনগণ ভোগান্তিতে পড়ছে। তাই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে আসুন দেশের চিন্তা করি। ঢাকা শহরকে ঠিক করতে গেলে সবাইকে এগিয়ে আসতে হবে। অনেক বড় এই শহর ঠিক করতে হলে সবাইকে ভূমিকা রাখতে হবে।”

খালের পর এবার লেকের দায়িত্ব চায় সিটি করপোরেশন। মেয়র বলেন, “আমরা বলেছি লেকগুলো আমাদের দিয়ে দেওয়ার জন্য। লেকগুলো দিয়ে দিলে আমরা দেখভাল করতে পারি। কাজ কিন্তু আমরাই করছি। এখন দৃষ্টিনন্দন হয়েছে। কিন্তু এর দায়িত্ব আমাদের না। তাই আমরা চেয়েছি লেক আমাদের দায়িত্বে দেওয়া হোক।

বৃহস্পতিবার (১১ মার্চ) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে একটি বৈঠক হওয়ার কথা ছিলো। তবে সেটি পিছিয়ে গেছে। আমরা চাই লেক আমাদের কাছে হস্তান্তর করা হোক।”

মশককর্মীদের নিয়ে মেয়র বলেন, “চ্যালেঞ্জ হচ্ছে মশককর্মীদের মনিটরিং করা। মনিটরিংটা যদি করতে পারি তাহলে জবাবদিহিতার মধ্যে আসবে। আমরা বলছি ১২০০ কর্মী। এখানে ১২০০ কর্মী কি আছে? এটাকে বায়োমেট্রিক করতে হবে। যুগের পর যুগ বছরের পর বছর সনাতনি পদ্ধতিতে সব চলে আসছে সেটিকে আধুনিক করতে হবে। ১২০০ কর্মী কতোটুক কাজ করছে সেটি দেখার জন্য ট্রাকিং পদ্ধতি চালু করা হচ্ছে। এরইমধ্যে কাজ শুরু হয়েছে। রোজার পর থেকে সম্পূর্ণভাবে বায়োমেট্রিক পদ্ধতি শুরু করতে পারবো। আমার চ্যালেঞ্জ হলো একটি ওয়ার্ডে হলেও তার আগে শুরু করার জন্য। আমি চাচ্ছি রোজার আগে একটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে চালু করার।”

ড্রোন নিয়ে মেয়র বলেন, মশা নিধনে ড্রোন চালু করার চিন্তাভাবনা করছি। সেটা নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কিন্তু ড্রোন চালু করার পর ড্রপলেট যেটা পড়বে সেটি যদি ঠিকমতো না যায় তাহলে কিন্তু ওটা ব্যর্থ হবে। শুধু ড্রোন চালু করলাম দেখতে খুব ভালো লাগলো কিন্তু সেটি যদি কার্যকর না হয় তাহলে লাভ নেই। কোনো পদ্ধতি চালুর পর ব্যর্থ হোক সেটা আমরা চাই না। আমরা চাই সঠিকভাবে কাজটি যেনো হয়। সেজন্য পরীক্ষা-নিরীক্ষা করেই চালু করা হবে।”

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা