জাতীয়

বুধবার থেকে সচিবালয়ে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন

নিজস্ব প্রতিবেদক : প্রায় এক বছর বন্ধ থাকার পর বুধবার (১০ মার্চ) থেকে সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ পাস ইস্যু শুরু হবে। ওই দিন থেকে পাস নিয়ে দর্শনার্থীরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।

পাস ইস্যু করার অনুরোধ জানিয়ে সোমবার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিব ও সব মন্ত্রণালয়/বিভাগের সচিব ও সিনিয়র সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী প্রথম শনাক্ত হয়। এরপর থেকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। একান্ত অপরিহার্য না হলে মন্ত্রণালয় ও বিভাগগুলোতে পাস ইস্যু করার পরামর্শ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। করোনা সংক্রমণ বাড়তে থাকলে ১৯ মার্চ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষিদ্ধ করা হয়, বন্ধ করে দেয়া হয় দর্শনার্থী পাস ইস্যু।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, বর্তমানে করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব অনেকটা শিথিল হয়েছে এবং সচিবালয়ে কর্মরত প্রায় কর্মকর্তা-কর্মচারীরা করোনাভাইরাসের টিকাগ্রহণ করেছেন। আগামী ১৭ মার্চ (যদিও বিশ্ববিদ্যালয়ের হল খুলবে ১৭ মে) থেকে সকল বিশ্ববিদ্যালয় এবং ৩১ মার্চ থেকে স্কুল-কলেজগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের গত ১৫-২০ দিনের রিপোর্ট অনুযায়ী দেখা যায়, করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার দুটোই নিম্নমুখী বলেও উল্লেখ করা হয় চিঠিতে।

চিঠিতে আরও বলা হয়, এমতাবস্থায় সার্বিক বিষয় বিবেচনা করে আগামী ১০ মার্চ থেকে সচিবালয়ে কর্মরত অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবদের জন্য দৈনিক তিনটি এবং মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীর একান্ত সচিবদের (পিএস) জন্য দৈনিক ১০টি এবং সিনিয়র সচিব/সচিবদের একান্ত সচিবদের জন্য দৈনিক ৫টি করে দর্শনার্থী প্রবেশ পাস ইস্যু করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা