জাতীয়

আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের সদস্য হলো বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: আইএসএর (আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষ) পরিষদ সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। চলতি বছরের গত ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চারবছর মেয়াদে এই পরিষদ কাজ করবে।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে শুক্রবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসএ সদরদপ্তর জ্যামাইকার রাজধানী কিংস্টোনে অবস্থিত। জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনের আওতায় বিশ্বের সব মানুষের কল্যাণে আন্তর্জাতিক সমুদ্র তলদেশ এলাকায় খনিজ সম্পর্কিত সব ধরনের কার্যক্রম, সংগঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করা এ প্রতিষ্ঠানটির পরিষদের সদস্য দেশ ৩৭টি।

ভূমিভিত্তিক সম্পদের স্বল্পতা থাকায় অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র সম্পদের পূর্ণ ব্যবহারের সম্ভাবনার নতুন দিগন্ত হিসেবে চিহ্নিত হয়েছে। মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হওয়ায় বিশাল সমুদ্রসীমার সবটুকু সম্ভাবনার সদ্ব্যবহার করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ।

জাতীয় সমুদ্রসীমার বাইরে বিশেষ করে আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত এলাকায় সমুদ্র সম্পদের ন্যায়সঙ্গত অধিকারে পূর্ণ প্রবেশ করার প্রয়োজনে এ পরিষদে বাংলাদেশের সদস্য হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এখন আইএসএ সদস্য নির্বাচিত হওয়ায় পরিষদে ভূমিকা রাখার পাশাপাশি নিজস্ব স্বার্থ সংরক্ষণেও সুযোগ পাবে আশা করা হচ্ছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা