জাতীয়

করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক: করোনাভাইরাসের টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে তিনি এই টিকা নেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র গণমাধ্যমকে জানিয়েছে।

এর আগে গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সকে টিকা দেয়ার মাধ্যমে দেশে করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে শুরু হয় ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকাদান। প্রত্যেককে এই টিকার দুটি ডোজ দেয়া হচ্ছে।

টিকাদান কার্যক্রম দেশে শুরুর প্রথম দিকে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, দেশের সাধারণ মানুষের টিকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি টিকা নেবেন। সাধারণ মানুষকে টিকার প্রতি উদ্বুদ্ধ করতে প্রধানমন্ত্রীর টিকা গ্রহণের দাবি উঠছিল বিভিন্ন মহল থেকে। ইতিমধ্যে তার ছোটবোন শেখ রেহানা টিকা নিয়েছেন। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্যসহ দেশের বিশিষ্ট নাগরিকদের অনেকেই টিকা গ্রহণ করেছেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা