জাতীয়

দেশে মোট ভোটার ১১ কোটি ১৭ লাখ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ভোটার দিবসে নতুন বছরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকায় অনুযায়ী দেশে মোট ভোটার ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন।

মঙ্গলবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকায় এ তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে গত ১৭ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, দেশে মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৫ জন, নারী ভোটার ৫ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ৪৪১ জন।

এর আগে গত ১৭ জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকায় মোট ভোটার ছিল ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিল ৫ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫১৩, নারী ভোটার ৫ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ২৭০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩৭৫ জন ছিল।

উল্লেখ্য, ২০২০ সালের ২ মার্চ দেশে মোট ভোটার ছিল ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০ জন এবং নারী ভোটার ৫ কোটি ৪৩ সলাখ ৩৬ হাজার ২২২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩৬০ জন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা