জাতীয়

বাংলাদেশ ভারতের বড় ব্যবসায়িক অংশীদার  : দোরাইস্বামী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ‘বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার ভারতের বড় ব্যবসায়িক পার্টনার। বাংলাদেশ পর্যটনে আমাদের জন্য বড় মার্কেটও। বাংলাদেশ ব্যবসায়িকভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের এই ব্যবসায়িক সম্পর্কে আরও বিনিয়োগ করা প্রয়োজন। যা আমাদের সম্পর্ককে অনেক দূর নিয়ে যাবে।’

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্ট এ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ‘বঙ্গবন্ধু : বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘১৯৭১ সালের চেতনায় আমাদের দুটি দেশকে এগিয়ে যেতে হবে। আমরা পারস্পরিক সহযোগিতাকে আরও এগিয়ে নিতে পারি। সমৃদ্ধি নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে কাজ করতে হবে। কারণ দুই দেশের মানুষের সমৃদ্ধি একই সঙ্গে সম্পর্কিত। শিক্ষা-ব্যবসাসহ সব ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করতে চাই। আমরা কাজ করতে চাই সংস্কৃতি চলচ্চিত্র গণমাধ্যম পর্যটন ও যানবাহন সেক্টরে।’

তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি পারস্পরিক সহযোগিতা বাড়লে সমৃদ্ধি বাড়বে। যা আমরা বঙ্গবন্ধুর নেতৃত্ব থেকে শিক্ষা পাই। আমাদের দুই দেশকে অনেক দূর এগিয়ে যেতে হবে এবং এজন্য মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, বিএফইউজের কোষাধ্যক্ষ দীপ আজাদ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব ও লেখক হারুন হাবিব। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি বাসুদেব ধর।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা