জাতীয়

স্বাধীনতা অর্জনেই মাতৃভাষা‌ প্রতিষ্ঠা পে‌য়ে‌ছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতি‌বেদক : প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ব‌লে‌ছেন, বঙ্গবন্ধুর নেতৃ‌ত্বে বাঙালি জা‌তি ১৯৭১ সা‌লে স্বাধীনতা অর্জন ক‌রে‌ছিল ব‌লেই জা‌তি আজ নিজ মাতৃভাষা নি‌য়ে বি‌শ্বের বু‌কে মাথা উঁচু ক‌রে দাঁ‌ড়ি‌য়ে আ‌ছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু এ‌ভি‌নিউর আওয়ামী লী‌গের কেন্দ্রীয় কার্যাল‌য়ে অনু‌ষ্ঠিত মহান শহীদ ও ভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তি‌নি আরও ব‌লেন, ৭১ এ স্বাধীনতা অর্জন না হ‌লে বি‌শ্বে আজ মাতৃভাষা প্রতি‌ষ্ঠিত হত না। ম‌নে রাখ‌তে হ‌বে একুশের চেতনা, স্বাধীনতার প্রেরণা।তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা প্রতিষ্ঠা করবই। এটাই আমাদের লক্ষ‌্য। সেই পরিকল্পনা নি‌য়েই এগু‌চ্ছি। স্বাধীনতা অর্জনে আমা‌দের এক‌ ফোটা রক্ত বৃথা যা‌বে না।

শেখ হাসিনা ব‌লেন, এ ভাষা আ‌ন্দোলন শুধুই ভাষা আ‌ন্দোলন ছিল না। এ আ‌ন্দোলন ছিল সামগ্রিক আ‌ন্দোলন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে একজন মানুষও ঠিকানাহীন থাকবে না। একজন মানুষও গৃহহীন থাকবে না।

ঘর দেওয়ার পাশাপাশি প্রতিটি ঘরও আলোকিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টিকা নিলেও মাস্ক পরা, হাত ধোয়াসহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে। অন্তত নিজেকে সুরক্ষিত রাখতে হবে। কারণ দ্বিতীয় ডোজ রয়েছে। আবার করোনা টিকার কার্যকারিতা কতটুকু বা কী, এটিও গবেষণার পর্যায়ে আছে।

প্রধানমন্ত্রী বলেন, করোনার টিকা সবাই নেবেন। টিকা নিলেও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলবেন। টিকা সংগ্রহ আমরা আগাম করেছিলাম, অনেক দেশ করতে পারেনি। কিন্তু টিকা নিলেও সুরক্ষা বিধি মেনে চলতে হবে।

আলোচনা সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, সাংস্কৃতিক সম্পাদক অসীম সংখ্যক উকিল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি প্রমুখ।

সান নিউজ/এমআর/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা