জাতীয়

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দর এলাকায় লরিচাপায় মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। নিহতের নাম মোহাম্মদ কিবরিয়া (১৩)।

রোববার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা।

নিহতের বাবা মোঃ শহিদ মিয়া জানান, বিমানবন্দর ভিআইপি গেট এলাকায় একটি লরি মোটর সাইকেল কে ধাক্কা দিলে। রাস্তার মধ্যে ছিটকে পড়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসা করে।

তিনি আরও জানান, গ্রামের বাড়ি, ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সন্তান। বর্তমানে উত্তরার বালুর মাঠ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। নিহত কিবরিয়া ২ ভাই ১ বোন।

তিনি বিমানবন্দর এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজে হেল্পার হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা কে অবগত করা হয়েছে।

এদিকে রাজধানীর শ্যামপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম কামাল মিয়া (২৬)। রোববার ২১ ফেব্রুয়ারি সকালে এ দুর্ঘটনা ঘটে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা