জাতীয়

‘আল জাজিরার লজ্জা হওয়া উচিত’

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের অনেক দেশে আল জাজিরা নিষিদ্ধ হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আল জাজিরায় মতো একটি বড় সংস্থা এত মিথ্যা কথা বলতে পারে। এত বানোয়াট গল্প বলতে পারে? তাদের লজ্জা হওয়া উচিত।’

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে বিদেশি কূটনীতিকদের করোনার ভ্যাকসিনেশন কার্যক্রমে তিনি এ কথা বলেন। এর আগে তিনি নিজেও করোনার ভ্যাকসিন গ্রহণ করেন।

আল জাজিরার প্রতিবেদন জনগণ গ্রহণ করেনি দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের মিথ্যাবাদী মিডিয়া থাকা উচিত নয়। তাদের আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন। মিথ্যা বলা তাদের বন্ধ করা উচিত।

তিনি আরো বলেন, আল জাজিরার সঙ্গে আরেকটি সংস্থা হচ্ছেন নেত্র, তারা বলেছিল বাংলাদেশে করোনায় ৫০ লাখ থেকে এক কোটি লোক মারা যাবে। এখন পর্যন্ত ৮ হাজারের কিছু বেশি লোক মারা গেছে। তারা ঘরে বসে বসে চিন্তা করে। দেশ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। এসব কিছুর মূল কারণ হচ্ছে বাংলাদেশকে অসুবিধায় ফেলা। এরা ষড়যন্ত্র করে সরকারের বদনাম করে।

করোনার ভ্যাকসিন প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন পাচ্ছে না। প্রতিটা লোককে আমরা ভ্যাকসিন দিতে চাই, কারণ প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, একটা লোকও যদি অসুস্থ থাকে, তাহলে এই রোগ নির্মূল হবে না।

তিনি আরো বলেন, আপনারা জেনে তাজ্জব হবেন, আমেরিকা থেকে কিছু মানুষ বাংলাদেশে করোনার ভ্যাকসিন নিতে আসছেন। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা আমেরিকা থেকে দেশে আসছেন কেন ভ্যাকসিন নিতে। তখন তারা বলে আমেরিকায় কতদিন পরে ভ্যাকসিন পাওয়া যাবে? তাই এই সময় আমরা দেশেও আসলাম এবং ভ্যাকসিনও নিলাম। তারা প্রবাসী, এক মাসের জন্য ছুটি নিয়ে দেশে এসেছে। আমরা খুব শিগগিরই বাংলাদেশ থেকে করোনাভাইরাস নির্মূল করবো।

এ সময় বাংলাদেশের অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকরা করোনার টিকা গ্রহণ করেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা