জাতীয়

ব্যাংকসহ সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কা

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকসহ দেশের বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে সিআইআরটি।

কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম-সিআইআরটি'র ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতার কথা জানিয়েছে সাইবার অপরাধ তদন্তে সরকারের বিশেষায়িত এই সংস্থা।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ পুলিশ, করোনা-বিডি, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও বিকাশসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাইবার হামলার মুখে পড়তে পারে। এর পেছনে ক্যাসাব্লাংকা নামের একটি হ্যাকার গ্রুপকে চিহ্নিত করেছে সাইবার থ্রেটের গবেষণা দল।

সিআইআরটি জানায়, এরইমধ্যে গেল ১৫ ফেব্রুয়ারি দেশের শীর্ষস্থানীয় এসব প্রতিষ্ঠানে সাইবার হামলার ঘটনা ঘটে। তবে, এখনই কোনো আর্থিক লাভের জন্য এই হামলা চালানোর ইঙ্গিত পাওয়া যায়নি। এটিকে বড় হামলার প্রস্তুতি হিসেবে চিহ্নিত করেছে সিআইআরটি।

তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহা বলেন, 'এই সাইবার হামলাগুলো নিয়ে আমাদের তদন্ত করা দরকার। এর সাথে কারা জড়িত তাদের শনাক্ত করতে হবে। এই কাজগুলো করলেই কেবল সাইবার হামলার হুমকি থেকে আমরা মুক্ত হতে পারবো।'

এর আগে, গেল নভেম্বরে বাংলাদেশের ব্যাংকগুলোতে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছিল সরকার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা