জাতীয়

এবার সড়ক প্রশস্তকরন শিখতে বিদেশ যাবেন ১০ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : এবার সড়কের উন্নয়ন ও প্রশস্তকরনের অভিজ্ঞতা অর্জনের জন্য বিভিন্ন প্রকল্পের ১০ কর্মকর্তা বিদেশ সফরে যাবেন। এ জন্য রাষ্ট্রীয় তহবিল থেকে বরাদ্দ চাওয়া হয়েছে ২০ লাখ টাকা। তবে কর্মকর্তাদের বিদেশ সফরের সময় সঙ্গে নিতে ৩০ লাখ টাকা দাবী করেছিল সড়ক ও জনপথ অধিদফতর। কিন্তু পরিকল্পনা কমিশনের আপত্তিতে ১০ লাখ টাকা কমিয়ে তা ২০ লাখ টাকা করা হয়েছে।

কুষ্টিয়া (ত্রিমোহনী)-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ (আর ৭৪৫) আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়া হতে মেহেরপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্তায় উন্নীতকরণ শীর্ষক প্রকল্পে এ প্রস্তাব করা হয়েছে।

প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৬৪৩ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে মেহেরপুর জেলার গাংনী ও মেহেরপুর সদর উপজেলার মধ্যে নিরাপদ ও নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপন হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা বলেন, ‘প্রকল্প প্রস্তাব পাশ হওয়ার পর গত বছরের ২০ ফেব্রুয়ারি প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় দেওয়া সুপারিশগুলো বাস্তবায়ন করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুনর্গঠন করা হয়েছে। ফলে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) যে কোনো সভায় উপস্থাপন করা হবে।’

অনুমোদন পেলে চলতি বছর থেকে শুরু হয়ে ২০২৩ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদফতর।

উন্নয়ন প্রকল্পের বিদেশ সফর প্রসঙ্গে বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বলেন, ‘যে কোনও উন্নয়ন প্রকল্পেই প্রশিক্ষণের নামে বিদেশ সফরের ব্যবস্থা রাখা হচ্ছে। এটি সঠিক নয়।

তাছাড়া করোনা পরিস্থিতিতে অতিপ্রয়োজনীয় ব্যয় ছাড়া কম গুরুত্বপূর্ণ প্রকল্পে ব্যয় পরিহারের নীতি গ্রহণ করেছে। এ প্রেক্ষাপটে সরকারি অর্থ খরচ করে বিদেশে প্রশিক্ষণের কী প্রয়োজন সেটি খতিয়ে দেখা উচিত ছিল পরিকল্পনা কমিশনের।’

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র জানায়, কুষ্টিয়া (ত্রিমোহনী)-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক। সড়কটি কুষ্টিয়া শহর থেকে ৫ কিলোমিটার দূরে ঝিনাইদহ-কুষ্টিয়া-পাকশি ফেরী-দাশুরিয়া মহাসড়কের ত্রিমোহনী থেকে শুরু হয়ে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা সদর হয়ে ঝিনাইদহ জেলা সদরে শেষ হয়েছে।

এটির মোট দৈর্ঘ্য ১২০ দশমিক ৪০ কিলোমিটার, যার মধ্যে কুষ্টিয়া মেহেরপুর সড়কাংশ ৫৩ দশমিক ১৪ কিলোমিটার। এ সড়কের ২৩ দশমিক ১৭৯ কিলোমিটার কুষ্টিয়া সড়ক বিভাগে এবং বাকি ২৯ দশমিক ৯৬১ কিলোমিটার মেহেরপুর সড়ক বিভাগের অন্তর্ভুক্ত।

প্রকল্পের মূল কার্যক্রম হচ্ছে ভূমি অধিগ্রহণ, সড়ক বাঁধে মাটির কাজ, বিদ্যমান পেভমেন্ট প্রশস্তকরণ, বিদ্যমান পেভমেন্ট পুনঃনির্মাণ, বিদ্যমান পেভমেন্ট মজবুতকরণ, হার্ডসোল্ডার, সাফেসিং, নিউ জার্সি ব্যারিয়ার, পিসি র্গাডার সেতু, আরসিসি বক্স কালর্ভাট নির্মাণ, আরসিসি প্যালাসাইডিং, গ্রাস টার্ফিং, বৃক্ষ রোপণ এবং রোড মার্কিং করা।

এ বিষয়ে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মামুন-আল-রশীদ পরিকল্পনা কমিশনের মতামতের ব্যাখ্যায় বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়ন করা হলে বাংলাদেশের প্রথম রাজধানী মেহেরপুর জেলার ঐতিহাসিক মুজিবনগরের সঙ্গে কুষ্টিয়া, পাবনা, রাজশাহীসহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে নিরাপদ, নিরবচ্ছিন্ন এবং ব্যয় ও সময় সাশ্রয়ী সড়ক নেটওয়ার্ক তৈরিসহ প্রকল্প এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা