জাতীয়

চসিক মেয়রকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীসহ ষষ্ঠ নির্বাচিত পরিষদের ৪০ ও সংরক্ষিত আসনের ১৪ জন শপথগ্রহণ করেছেন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মেয়রকে ভার্চুয়ালি শপথবাক্য পাঠ করান। কাউন্সিলরদের শপথ করান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

প্রসঙ্গত গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের (নৌকা প্রতীক) প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।

রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী প্রচার সেলের প্রধান ও নগর যুবলীগ নেতা ফরিদ মাহমুদ জানান, ১২ ফেব্রুয়ারি সকালে মেয়রের নেতৃত্বে কাউন্সিলররা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। ১৪ ফেব্রুয়ারি সকালে সচিবালয়ে কয়েক জন মন্ত্রী ও সচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন তিনি। ১৫ ফেব্রুয়ারি সিটি কর্পোরেশনে গিয়ে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন রেজাউল করিম চৌধুরী।

উল্লেখ্য, সাধারণ ৪১ ও সংরক্ষিত ১৪ জন মিলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মোট কাউন্সিলর ৫৫ জন। কিন্তু ২৭ জানুয়ারি নির্বাচনের কয়েকদিন আগে ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে ওই পদে ভোটগ্রহণ হয়নি। আগামী ২৮ ফেব্রুয়ারি এ ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হবে।

কাউন্সিলর পদে নির্বাচিত হন ১ নম্বর ওয়ার্ডে গাজী মো. শফিউল আজিম, ২ নম্বর ওয়ার্ডে সাহেদ ইকবাল বাবু, ৩ নম্বর ওয়ার্ডে হাজী শফিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে এসরারুল হক, ৫ নম্বর ওয়ার্ডে কাজী নুরুল আমিন (মামুন), ৬ নম্বর ওয়ার্ডে আশরাফুল আলম, ৭ নম্বর ওয়ার্ডে মোবারক আলী, ৮ নম্বর ওয়ার্ডে মোরশেদ আলম, ৯ নম্বর ওয়ার্ডে নুরুল আবছার মিয়া, ১০ নম্বর ওয়ার্ডে নিছার উদ্দীন আহমেদ, ১১ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইসমাইল, ১২ নম্বর ওয়ার্ডে মো. নুরুল আমিন, ১৩ নম্বর ওয়ার্ডে ওয়াসিম উদ্দীন চৌধুরী, ১৪ নম্বর ওয়ার্ডে আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, ১৫ নম্বর ওয়ার্ডে গিয়াস উদ্দীন, ১৬ নম্বর ওয়ার্ডে সায়েদ গোলাম হায়দার মিন্টু, ১৭ নম্বর ওয়ার্ডে শহীদুল আলম, ১৯ নম্বর ওয়ার্ডে নুরুল আলম মিয়া, ২০ নম্বর ওয়ার্ডে চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ২১ নম্বর ওয়ার্ডে শৈবাল দাস সুমন, ২৩ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ জাবেদ, ২৪ নম্বর ওয়ার্ডে নাজমুল হক ডিউক, ২৫ নম্বর ওয়ার্ডে আবদুস সবুর লিটন, ২৭ নম্বর ওয়ার্ডে জাফরুল হায়দার চৌধুরী, ২৮ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম বাহাদুর, ২৯ নম্বর ওয়ার্ডে গোলাম মোহাম্মদ জোবায়ের, ৩০ নম্বর ওয়ার্ডে আতাউল্লাহ চৌধুরী, ৩২ নম্বর ওয়ার্ডে জহর লাল হাজারী, ৩৩ নম্বর ওয়ার্ডে হাসান মুরাদ বিপ্লব, ৩৪ নম্বর ওয়ার্ডে পুলক খাস্তগীর, ৩৫ নম্বর ওয়ার্ডে হাজী নুরুল হক, ৩৬ নম্বর ওয়ার্ডে মো. মোরশেদ আলী, ৩৭ নম্বর ওয়ার্ডে আব্দুল মান্নান, ৩৮ নম্বর ওয়ার্ডে গোলাম মোহাম্মদ চৌধুরী, ৩৯ নম্বর ওয়ার্ডে জিয়াউল হক সুমন, ৪০ নম্বর ওয়ার্ডে আব্দুল বারেক, ৪১ নম্বর ওয়ার্ডে সালেহ আহমদ চৌধুরী।

সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচিত হন ১ নম্বর ওয়ার্ডে ফেরদৌস বেগম মুন্নী, ২ নম্বর ওয়ার্ডে জোবাইরা নার্গিস, ৩ নম্বর ওয়ার্ডে জেসমিন পারভীন জেসি, ৪ নম্বর ওয়ার্ডে তসলিমা বেগম, ৫ নম্বর ওয়ার্ডে আঞ্জুমান আরা, ৬ নম্বর ওয়ার্ডে শাহীন আক্তার চৌধুরী, ৭ নম্বর ওয়ার্ডে রুমকি সেনগুপ্ত, ৮ নম্বর ওয়ার্ডে নীলু নাগ, ৯ নম্বর ওয়ার্ডে জাহেদা বেগম পপি, ১০ নম্বর ওয়ার্ডে হুরে আরা বেগম, ১১ নম্বর ওয়ার্ডে ফেরদৌসি আকবর, ১২ নম্বর ওয়ার্ডে আফরোজা বেগম, ১৩ নম্বর ওয়ার্ডে লুৎফুন্নেছা দোভাষ বেবী এবং ১৪ নম্বর ওয়ার্ডে শাহানুর বেগম।

সান নিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা