সিলেট বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি আজিজুল, সম্পাদক  ঝর্ণা 
জাতীয়

সিলেট বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি আজিজুল, সম্পাদক ঝর্ণা 

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় কর্মরত সিলেট বিভাগের সাংবাদিকদের নিয়ে গঠিত হলো সিলেট বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা। কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি আজিজুল পারভেজকে সভাপতি ও ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার ঝর্ণা মনিকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ সভাপতি মহিউদ্দিন পলাশ, নেসারুল হক খোকন (যুগান্তর) ও নিজামুল হক বিপুল (বাংলাদেশ প্রতিদিন), যুগ্ম সম্পাদক সাখাওয়াত কাওসার (বাংলাদেশ প্রতিদিন), আবুল কালাম (নয়াদিগন্ত) ও আলী ইব্রাহিম (ভোরের কাগজ), সাংগঠনিক সম্পাদক শাফি উদ্দিন আহমেদ (এশিয়ান টিভি), অর্থ সম্পাদক রহিম শেখ (জনকণ্ঠ), শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য্য (ভোরের কাগজ), আন্তর্জাতিক সম্পাদক মিজানুর রহমান (মানবজমিন), ক্রীড়া সম্পাদক এহসানুল হক জসীম (বাংলাদেশ পোস্ট), জনকল্যাণ সম্পাদক স্বপ্না চক্রবর্তী (সময়ের আলো), সাংস্কৃতিক সম্পাদক সম্পাদক মৌসুমী আচার্য্য (এসএ টিভি), দফতর সম্পাদক সেলিম আহমেদ (মানবকণ্ঠ) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক খলিলুর রহমান (ইনকিলাব)।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- বাছির জামাল (মানবকণ্ঠ), সালমান তারেক শাকিল (বাংলা ট্রিবিউন), এম এম মাসুক (আমাদের সময়), কাজী সুমন (মানবজমিন)। এ ছাড়াও সিলেটের যে সব সিনিয়র সাংবাদিক ও সম্পাদক রয়েছেন তাঁদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হবে।

এই কমিটি এক বছর সময়ের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা, সম্মেলন এবং একটি পিকনিকের আয়োজন করবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা