জাতীয়

বুড়িগঙ্গার পাড়ে বিআইডাব্লিউটি-এর উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর লালবাগের কামালবাগ থেকে সোয়ারীঘাট এলাকার বেড়িবাঁধের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হয় এ উচ্ছেদ অভিযান। চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিআইডাব্লিউটি এর পোর্ট অফিসার মো. গুলজার আলীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে টিনের ঘর, দোকান, বহুতল ভবনও ভাঙা পড়েছে। অভিযান চলাকালে তিনি বলেন, 'বিআইডাব্লিউটি এর জমিতে সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারিও এ অভিযান চালানো হবে।

কতগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে জানতে চাইলে গুলজার আলী বলেন, 'আমরা গুণে দেখিনি। কামালবাগ এলাকা থেকে সোয়ারীঘাট পর্যন্ত আধা কিলোমিটারের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আমরা দুই দিনের পরিকল্পনা নিয়ে নেমেছি। আজ বুধবার ( ১০ ফেব্রুয়ারি) যতদূর পর্যন্ত উচ্ছেদ করা যায় তা করা হবে। বাকিটা আগামীকাল বৃহস্পতিবার শেষ করব।

উচ্ছেদের সময় নিরাপত্তার কথা মাথায় রেখে চারপাশে পুরো এলাকা ঘিরে দেওয়া হয়েছে। তবু প্রচুর উৎসুক মানুষ ভিড় করছে। উচ্ছেদ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা