জাতীয়

ফাদার যোসেফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক : নটরডেম কলেজের সাবেক অধ্যক্ষ ও নটরডেম বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ফাদার যোসেফ এস পিশোতোর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো বার্তায় তিনি এ শোক জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ফাদার পিশোতো জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ফাদার যোসেফ স্টিফেন পিশোতো ৮৭ বছর বয়সে বৃহস্পতিবার সকালে রাজধানীর রামপুরার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ২৩ বছর নটরডেম কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনসহ ৫০ বছরের বেশি সময় কলেজটিতে শিক্ষকতা করেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক জ্যোতি এফ গমেজ জানান, ফাদার পিশোতো হৃদরোগে ভুগছিলেন এবং তিনি বাংলাদেশ ও থাইল্যান্ডে চিকিৎসা নিয়েছিলেন। গত ডিসেম্বরে ফাদার পিশোতো করোনায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। পরবর্তী সময়ে তিনি সুস্থ হয়ে বাসায় ফেরেন। সেখানেই তিনি মারা গেলেন।

সান নিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা