জাতীয়

সুনামগঞ্জে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: দৈনিক সংবাদের সুনামগঞ্জের তাহিরপুর সংবাদদাতা কামাল হোসেনের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ঢাকায় কর্মরত সিলেট বিভাগের সাংবাদিকরা।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার ইউনিটির সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মানব কণ্ঠের চিফ রিপোর্টার বাছির জামাল। বক্তব্য রাখেন- ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার অভিজিত ভট্টাচার্য, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি আজিজুল পারভেজ, মানব জমিনের সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান ও ঝর্ণা মনি, সময়ের আলোর স্টাফ রিপোর্টার স্বপ্না চক্রবর্তী প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার রহিম শেখ, ভোরের কাগজের স্টাফ রিপোর্টার আলী ইব্রাহীম, মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার সেলিম আহমেদ, ইনকিলাবের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান, মানবজমিনের স্টাফ রিপোর্টার শুভ্র দেব, ভোরের দর্পণের জামিল আহমদ মোহন, আর টিভির স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন সাগর, এনার স্টাফ রিপোর্টার তুহিন আহমদ পায়েল প্রমুখ।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিক কামাল হোসেনের উপর বর্বর হামলাকারী নদীখেকো দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে এ রকম ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে। পরিবেশ বাঁচাতে নদীকে রক্ষা করতে হবে। দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, সুনামগঞ্জের জাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তোলার কারণে সাংবাদিক কামাল হোসেনের বর্বর হামলা করে দুর্বৃত্তরা।

সান নিউজ/টিএস/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা