জাতীয়

'গণমাধ্যমকর্মী আইন নিয়ে কাজ করছে সরকার'

নিজস্ব প্রতিবেদক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,গণমাধ্যমকর্মী আইন শিগগিরই সংসদে উঠবে। সরকা‌র এব্যাপারে খুবই আন্তরিক। এ আইন নি‌য়ে সরকার কাজ করে যা‌চ্ছে।

গণমাধ্যম কর্মীরা যাতে ঠিকমতো বেতন-ভাতা পায় সেটা নিশ্চিত করতে মালিকদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট অনেক গর্বের বিষয়। গণমাধ্যমের ব্যবহারের জন্য প্রস্তুত হয়েছে এটি। বঙ্গবন্ধু স্যাটেলাইট বহুমাত্রিক কাজ করছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করতে চায় না সরকার। তবে পে চ্যানেল হবে কি হবে না, সেটা প্রতিষ্ঠানের ব্যাপার। পাশাপাশি বিদেশে যাতে বিজ্ঞাপন না যায়, সে বিষয়ে কাজ করছে সরকার।

মন্ত্রী ব‌লেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি টিআরপি নির্ধারণ করার ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্ট দিতে প্রস্তুত। একই সঙ্গে বিদেশি চ্যানেলগুলোর ক্লিন ফিড তৈরি করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

এ সময় বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ, পরিচালক প্রফেসর ড. সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন। এর আগে তথ্যমন্ত্রী বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানির কার্যক্রম পরিদর্শন করেন।

সান নিউজ/এমআর/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা