জাতীয়

৯ জেলা পেল নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক : ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

ময়মনসিংহ, কুমিল্লা, দিনাজপুর, কুষ্টিয়া, হবিগঞ্জ, রাঙ্গামাটি, ঝিনাইদহ, জামালপুর ও ভোলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে ময়মনসিংহ এবং হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসানকে কুমিল্লা জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের সংযুক্ত উপসচিব খালেদ মোহাম্মদ জাকি দিনাজপুর, স্ট্রেনদেনিং পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম সার্ভিস ডেলিভারির প্রোগ্রাম এক্সিকিউটিভ অ্যান্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ সাইদুল ইসলামকে কুষ্টিয়া, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানকে হবিগঞ্জ, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমানকে রাঙ্গামাটির জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. মজিবুর রহমান ঝিনাইদহ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত উপসচিব মুর্শেদা জামান জামালপুর এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মো. তৌফিক-ইলাহী-চৌধুরী ভোলার জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন।

অপরদিকে কুমিল্লার ডিসি মো. আবুল ফজল মীরকে সুরক্ষাসেবা বিভাগের উপসচিব, কুষ্টিয়া ডিসি মো. আসলাম হোসেনকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব, ময়মনসিংহের ডিসি মো. মিজানুর রহমানকে জননিরাপত্তা বিভাগের উপসচিব, রাঙ্গামাটির ডিসি এ কে এম মামুনুর রশিদকে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব, ঝিনাইদহের ডিসি সরোজ কুমার নাথকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব, ভোলার ডিসি মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব এবং দিনাজপুরের ডিসি মো. মাহমুদুল আলমকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, সরকারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা বিষয়গুলো দেখেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা