জাতীয়

এই টিকার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : টিকা সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘পৃথিবীতে যত টিকা আবিষ্কার হয়েছে, তার মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা সবচেয়ে নিরাপদ। এই টিকায় কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

তিনি আরও বলেন, ‘আপনারা নির্ভয়ে টিকা নেন। টিকা পরবর্তী যা করণীয়, তা করা হবে। আপনারা ভয় পাবেন না। ইতোমধ্যে মন্ত্রিপরিষদের একজন সদস্য টিকা নিয়েছেন, স্বাস্থ্য সচিবও টিকা নিয়েছেন। টিকা যারা নিয়েছেন তারা ভালো ও সুস্থ আছেন। তাদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।’

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে টিকাদান কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সামনে তিনি এ কথা বলেন। সেখানে চারটি রেজিষ্ট্রেশন পয়েন্ট ও চারটি ভ্যাকসিন পয়েন্টের মাধ্যমে টিকাদান কার্যক্রম চলছে।

করোনা টিকা নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই টিকা মানুষের জীবন রক্ষার জন্য। সুতরাং এই টিকা নিয়ে গুজব ছড়াবেন না। যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তারা ভালো কাজ করছেন না এবং তারা কখনো দেশের মানুষের মঙ্গল কামনা করেন না।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ভ্যাকসিন হিরো। তিনিই প্রথম টিকা কার্যক্রম দেশে শুরু করেছেন। টিকা কার্যক্রমের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। দেশবাসী খুবই আনন্দিত।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা