জাতীয়
আদালত অবমাননা

মেয়র আতিকসহ ৭ জনের বিরুদ্ধে শুনানি ১১ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে বিহারি পল্লীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার বিষয়ে করা আবেদন শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পাঠিয়েছেন চেম্বার জজ আদালত।

এ বিষয়ে আগামী ১১ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে। আদেশের বিষয়টি বুধবার (২৭ জানুয়ারি) নিশ্চিত করেন বিহারিদের পক্ষের আইনজীবী সগির হোসেন লিয়ন।

তিনি বলেন, যেহেতু আদালত অবমাননার অভিযোগ আনার বিষয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালত কোনো আদেশ না দিয়ে (সুপ্রিম কোর্টের আপিল বিভাগে) নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিন ঠিক করে দিয়েছেন। তাই সেটির ওপর আগামী ১১ ফেব্রুয়ারি শুনানি অনুষ্ঠিত হবে।

তিনি জানান, মঙ্গলবার (২৬ জানুয়ারি) আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামানের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

চেম্বার জজ আদালতে সিটি কপোরেশনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

অন্যদিকে, বিহারিদের আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিয়ন।

মিরপুরে বিহারিদের উচ্ছেদ কার্যক্রমের ওপর আপিল বিভাগের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা থাকার পরও উচ্ছেদ অভিযান পরিচালনা করায় গত ২৪ জানুয়ারি ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আদালত অবমাননার অভিযোগ আনার বিষয়ে আবেদন করা হয়।

একই সঙ্গে উচ্ছেদ অভিযান পরিচালনার কারণে ওই সময় বিহারিদের প্রায় ৩৪ কোটি টাকা ক্ষতিপূরণের আর্জিও জানানো হয়েছে আবেদনে।

সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম, সহ-সভাপতি মো. জীবন ও নাদের ইসলাম আন্নুর পক্ষে এই পিটিশন দায়ের করেন তাদের আইনজীবী সগীর হোসেন লিয়ন।

আদালত অবমাননার অভিযোগে মেয়র মো. আতিকুল ইসলাম ছাড়াও ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, পুলিশ কমিশনার, ডিএমপির মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার, ডিএনসিসির পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রউফ নান্নু এবং পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিবাদী করা হয়েছে। তাদের সবার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন বিহারিরা।

আপিল বিভাগে আদালত অবমাননার বিষয়ে বিহারিদের আইনজীবী সগীর হোসেন লিয়ন বলেন, এর আগেও ডিএনসিসি মিরপুরের বিহারি ক্যাম্পগুলো উচ্ছেদ করার চেষ্টা করেছিল। আমরা ২০২০ সালের ২৩ নভেম্বর ক্যাম্প উচ্ছেদ না করতে নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেছিলাম। তখন আগামী ২ মে পর্যন্ত উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন আদালত।

কিন্তু আদালতের সেই আদেশ না মেনে গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মিরপুরের বিহারি ক্যাম্পগুলোতে ভাঙচুর চালিয়েছে ডিএনসিসি। এজন্য তাদের বিরুদ্ধে আদালত অবমাননার পিটিশন দেয়া হয়েছে বলেও জানিয়েছেন এই আইনজীবী।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা