জাতীয়

আয়নায় নিজের মুখটা দেখুন, ফখরুল‌কে কা‌দের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আয়নায় নিজের মুখ দেখার পরামর্শ দি‌য়ে‌ছেন।

ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, এ দেশে ভোটের নামে প্রহসনের রেকর্ড একমাত্র বিএনপির। ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন, মাগুরা ও ঢাকা-১০ আসন উপনির্বাচন বিএনপি ভুলে গেলেও জনগণ এখনো ভুলে যায়নি। তাই সরকার ও আওয়ামী লী‌গের সমা‌লোচনার আ‌গে আয়নায় নি‌জের মুখটা একবার দে‌খে নি‌য়েন।

‘সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে বড় দুর্নীতি করছে’ মির্জা ফখরুলের এই মন্তব্যে জবাবে ফখরুল‌কে এ পরামর্শ দেন কাদের।

মঙ্গলবার তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা ব‌লেন‌ সেতুমন্ত্রী।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হওয়ার আগেই বিএনপি অহেতুক কারচুপির অভিযোগ করছে, তা কতটুকু সত্য- এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, তারা অবান্তর অভিযোগ এনে নিজেরাই নিজেদের হেরে যাওয়ার কল্পকাহিনী তৈরি করে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। জনগণ অবাধ ও নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না।

এসময় তি‌নি ব‌লেন, কাউকে লাভবান বা ব্যবসায়িক স্বার্থে সরকার করোনার ভ্যাকসিন সংগ্রহ করেনি, ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে জনগণের স্বার্থে।

বিএনপির নেতাদের ভ্যাকসিনের মতো স্পর্শকাতর ইস্যুতে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ব্যবসায়িক স্বার্থের অভিযোগ অমূলক ও ভিত্তিহীন। জনগণের মাঝে সংশয় তৈরি করে অহেতুক একটা ভালো কাজে বাধা দেয়া ঠিক নয় জানিয়ে তিনি আরো বলেন, শেখ হাসিনার সততা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিফলন হওয়ায় জনগণ খুশি।

ওবায়দুল কাদের বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে বলেন, ভ্যাকসিন নিয়ে তাদের মিথ্যাচার জনগণ অতীতের মতো এখনো আমলে নেবে না।

প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, অপপ্রচার ও সংশয়বাদীদের প্রত্যাখ্যান করুন।

সান নিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা