জাতীয়

আজ গণ-অভ্যুত্থান দিবস

নিজস্ব প্রতিবেদক : আজ ২৪ জানুয়ারি। দিনটি ১৯৬৯ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের জন্য স্মরণীয় হয়ে আছে। মূলত ’৬৮ সালের ডিসেম্বর মাসের গোড়ার দিকে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আহ্বানে এই গণ-আন্দোলনের সূচনা। তা ক্রমেই জোরদার হতে থাকে এবং ঢাকা থেকে মফস্বল শহরগুলো হয়ে গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ে।

জানুয়ারিতে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলনের পাশাপাশি তদানীন্তন সরকারের বিরোধী রাজনৈতিক দলগুলোও এক হয়ে গণতন্ত্রের দাবিতে সোচ্চার হয়ে ওঠে। ক্রমবর্ধমান আন্দোলনের একপর্যায়ে ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আসাদুজ্জামান মিছিলে পুলিশের গুলিতে নিহত হন। এতে ছাত্র-গণ-আন্দোলন আরো প্রবল আকার ধারণ করে।

২৪ জানুয়ারি পূর্বঘোষিত কর্মসূচি মোতাবেক ছাত্র-জনতা ঢাকায় সচিবালয় অবরোধ করেছিল। এতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছিল বিভিন্ন স্কুলের শিশু-কিশোর শিক্ষার্থীরাও। এদের একজন মতিউর রহমান মল্লিক। পিতা আজহার আলী মল্লিক ছিলেন ব্যাংকের কর্মচারী। মতিউর বখশিবাজার এলাকার নবকুমার ইনস্টিটিউটে দশম শ্রেণীতে পড়তেন। বিজ্ঞান বিভাগের এই মেধাবী ছাত্র কৈশোরেই অর্জন করেছিলেন দেশপ্রেমের শিক্ষা এবং নাগরিকের দায়িত্ববোধ।

২৪ জানুয়ারি সচিবালয় ঘেরাওকালে স্বৈরাচারী আইয়ুব সরকারের পুলিশবাহিনী গুলি ছোড়ে। এতে শহীদ হন কিশোর মতিউর রহমান। তিনি ওই দিন ছিলেন অধিকার আদায়ে অকুতোভয়, জনতার প্রতিবাদী মিছিলের পুরোভাগে। তার আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনকে অনেক তীব্র করে তোলে এবং তা প্রচণ্ড রূপ নিয়ে গণ-অভ্যুত্থানে উন্নীত হয়। এর অপ্রতিরোধ্য পরিণতিতে একনায়ক সেনাশাসক, স্বঘোষিত ফিল্ড মার্শাল আইয়ুব খানের এক দশকব্যাপী কুশাসনের পতন ঘটে ২৫ মার্চ। অবশ্য ওই দিন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণ-অভ্যুত্থানের পরিসমাপ্তি এ দেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিরাট প্রহেলিকা হয়ে আছে।

আর শহীদ মতিউরের মৃত্যু দিবসটি পালিত হয়ে আসছে ‘গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা