জাতীয়

অনুপ্রবেশকারী মুক্ত আ’লীগ গড়ার ঘোষণা তাপসের

নিজস্ব প্রতি‌বেদক : আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের সংগঠন থেকে বিতাড়িত করে ত্যাগীদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় ষড়যন্ত্রকারীদের থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

শনিবার (২৩ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে আয়োজিত বক্তব্য এ কথা বলেন মেয়র তাপস।

তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা সবসময় ষড়যন্ত্র করে যাবে। তাই বলে হাল ছেড়ে দিলে চলবে না। সবাইকে সতর্ক থেকে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, তৃণমূল একটি সংগঠনের মুলভিত্তি। সংগঠণের তৃণমূল যদি দুর্বল থাকে তাহলে ওপরে টালমাটাল অবস্থা হবে। তাই তৃণমূল থেকে সংগঠনকে সাজাতে হবে। একই সঙ্গে সম্মিলিতভাবে ঢাকা সিটিকে উন্নত করে গড়ে তোলা হবে বলেও জানান মেয়র।

ভ্যাকসিন নিয়ে বিভ্রান্ত ছাড়ানো হচ্ছে জানিয়ে তাপস বলেন, ভ্যাকসিন আসার খবর শোনার পর থেকেই বিভিন্ন পক্ষ অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে। এসব বিভ্রান্তির জবাব সরকার দিয়েছে।

সরকার এ বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করেছে। কিছুদিনের মধ্যেই ভ্যাকসিন দেওয়া শুরু হবে। তাই ভ্যাকসিন নিয়ে গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

সান নিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা