জাতীয়
পিকে হালদারের সঙ্গে সংশ্লিষ্টতা

২৫ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা স্থগিতে আপিল

নিজস্ব প্রতিবেদক : প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা পাচার করে বিদেশে পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদারের (পিকে) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পিকে হালদারের মাসহ ২৫ জনের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞায় হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আপিল আবেদন করা হয়েছে।

সাবেক শিক্ষা সচিব ও পিপলস লিজিং এর চেয়ারম্যান নজরুল ইসলাম (এনআই) খান এই আপিল আবেদন করেছন বলে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

এর আগে সাড়ে তিন হাজার কোটি টাকা পাচার করে কানাডায় পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদারের (পিকে) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২৫ নাগরিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট।

এ আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইমিগ্রেশন পুলিশসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বলা হয়েছিল। এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ গত ৫ জানুয়ারি এ আদেশ দেন।

হাইকোর্টের আদেশে যে ২৫ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয় তারা হলেন হলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী, হারুনুর রশিদ, উজ্জ্বল কুমার নন্দী, সামি হুদা, অমিতাভ অধিকারী, অবন্তিকা বড়াল, শামীমা (আইএলএফএসএল), রুনাই (আইএলএফএসএল), ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক চেয়ারম্যান এন আই খান, সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধা, তপন দে, স্বপন কুমার মিস্ত্রি, অভিজিৎ চৌধুরী, রাজিব সোম, ব্যাংক এশিয়ার সাবেক পরিচালক ইরফান উদ্দিন আহমেদ, অঙ্গন মোহন রায়, নংঙ্গো চৌ মং, নিজামুল আহসান, মানিক লাল সমাদ্দার, সোহেল সামস, মাহবুব মুসা, এ কিউ সিদ্দিকী, মোয়াজ্জেম হোসেন ও পিকে হালদারের মা লিলাবতী হালদার।

পিপলস লিজিং থেকে শতশত কোটি টাকা বেহাতের সঙ্গে জড়িত পিকে হালদার ও তার ঘনিষ্ঠ ব্যক্তিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আবেদন করেন পাঁচ আমানতকারী। পিপলস লিজিংয়ে অর্থ আমানত রেখে এখন ফেরত না পেয়ে তারা দুর্বিষহ জীবনযাপন করছেন। সেই জীবনযাপনের বর্ণনা এফিডেভিট আকারে হাইকোর্টে দাখিল করে উক্ত নির্দেশনা চান সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক নাশিদ কামালসহ পাঁচ আমানতকারী।

ওই আবেদনের ওপর শুনানি করেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া উজ্জ্বল কুমার নন্দী ও অমিতাভ অধিকারীর পক্ষে মো. মোশাররফ হোসেন ও হারুন-অর রশিদ। এর পরে এই আদেশ দেন হাইকোর্ট।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা