জাতীয়

দিনপঞ্জির পাতায় পাতায় বঙ্গবন্ধুর আখ্যান

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। টুঙ্গিপাড়ার ‘খোকা’ থেকে একটি জাতিরাষ্ট্রের রূপকার। ঘাত-প্রতিঘাত আর আজীবন সংগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু হয়ে ওঠার দীর্ঘ সেই পথপরিক্রমা কখনই মসৃণ ছিল না। অতি অবশ্যই তা ছিল বন্ধুর অথচ বর্ণাঢ্য। আত্মত্যাগের গরিমায় ইতিহাসে তিনি ভাস্বর। তেমনি অবিসংবাদিত নেতা হিসেবে বাঙালির মননে তিনি চির জাগরুক হয়ে থাকবেন।

সাদা পায়জামা-পাঞ্জাবির সাথে বিশেষ আইকনিক কোট পরা (মুজিব কোট) ঋজু দেহের মানুষটির যাপিত জীবন নিয়ে সঙ্গত কারণেই দেশে-বিদেশে অসংখ্য গবষেণা গ্রন্থ, প্রামাণ্যচিত্র, গল্প-উপন্যাস, চলচ্চিত্র নির্মাণ হয়েছে। তবে দিনপঞ্জির কয়েকটি মাত্র পাতায় জাতির এই প্রাণপুরুষের সারাজীবনের উল্লেখযোগ্য অংশ (ছবি ও লেখা) তুলে ধরা একটু কঠিন বৈকি! আপাত অসম্ভব শ্রমসাধ্য সেই কাজটিই অসাধারণ নৈপুণ্যের সাথে সম্পন্ন করেছেন কয়েকজন গুণী মানুষ।

‘বঙ্গবন্ধু’ শিরোনামে দিনপঞ্জি ২০২১ যেন বঙ্গবন্ধুকে ৩৬৫ দিন পাঠ করার এক নিত্যসুযোগ। বাঙালির জাতীয় জীবনে তিনি কতটা অপরিহার্য, রোজকার দিনযাপনে ক্যালেন্ডারের পাতায় চোখ বুলিয়ে সেই উপলব্ধিকে বার বার শানিত করার এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশসংনীয়।

লালসবুজের প্রেক্ষাপটে ছাপানো ক্যালেন্ডারের প্রথম পাতায় রয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার যে পৈত্রিক বাড়িতে বঙ্গবন্ধু বেড়ে উঠেছিলেন একতলা সেই লাল দালানের ছবি। এরপর প্রতিটি পাতায় ১২টি করে ছবিতে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর সারাজীবনের রাজনৈতিক, পারিবারিক ও ব্যক্তিগত স্মরণীয় মুহূর্ত।

এই দিনপঞ্জি সম্পাদনা করেছেন ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির বিন আনোয়ার। পরিকল্প ও গবেষণায় ছিলেন, স. ম. ইফতেখার মাহমুদ। পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এসএম তানভীরের সহযোগিতায় ডিজাইনে ছিলেন মো. মিজানুর রহমনা।

এটির প্রকাশকের দায়িত্বে ছিলেন স. ম. ইফতেখার মাহমুদ ও চিত্রশিল্পী হিসেবে সুনীল কুমার, অর্নব ও সম্রাটের নাম উল্লেখ রয়েছে দিনপঞ্জিতে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা