জাতীয়

ভারত থেকে ২০ লাখ ডোজ টিকা আসছে কাল

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে উপহার হিসেবে পাওয়া করোনার টিকার ২০ লাখ ডোজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশে আসবে। আর বাংলাদেশের কেনা তিন কোটি ডোজ টিকার প্রথম চালান আসবে ২৫ জানুয়ারি।

বুধবার (২০ জানুয়ারি) গণবভনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান।

সচিব বলেন, ‘এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দুপুর দেড়টায় এসব টিকা বাংলাদেশে আসবে। সেখান থেকে টিকা তেজগাঁওয়ের ইপিআইয়ের গুদামে রাখা হবে। প্রথম মাসে টিকা দেওয়া হবে ৬০ লাখ।’

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা এবিএম খুরশীদ আলম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে করোনার টিকার ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জানান, ২৭ অথবা ২৮ জানুয়ারি এসব টিকার পরীক্ষামূলক প্রয়োগ হবে। ঢাকা মেডিক্যাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালের ৪০০ থেকে ৫০০ জনের ওপর টিকা প্রয়োগ করা হবে। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকোটল অনুযায়ী এক সপ্তাহ অপেক্ষা করা হবে। এরপর টিকা দেওয়া হবে সারাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন।

তিনি আরও বলেন, প্রথম মাসে টিকা আসবে ৭০ লাখ। এরমধ্যে ৬০ লাখ টিকা প্রয়োগ করা হবে প্রথম মাসে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা