জাতীয়

বাংলাদেশি পাসপোর্টে ৫৫ হাজার রোহিঙ্গা সৌদি

নিজস্ব প্রতিবেদক : ৫৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশী পাসপোর্ট নিয়ে সৌদি আরব গিয়েছে। পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদের তালিকা বাংলাদেশকে দিয়েছে সৌদি সরকার।

রোববার(১৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে এ কথা জানান সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যাওয়ায় সৌদি আরব তাদের (রোহিঙ্গা) বাংলাদেশী হিসেবে বিবেচনা করছে। তাদের নতুন পাসপোর্ট কিংবা নবায়ন করা পাসপোর্ট প্রয়োজন। এর মধ্যেই বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের কমিটি করে বিষয়টি দেখছে।

প্রতিদিন ঢাকায় কত বাংলাদেশীকে ভিসা দেয়া হচ্ছে জানতে চাইলে সৌদি রাষ্ট্রদূত জানান, ২৭ সেপ্টেম্বর থেকে দেড় হাজার ভিসা দেয়া হয়েছে। সর্বোচ্চ ছয় হাজার পর্যন্ত দেয়ার ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশী নাগরিক যদি সেখানে (সৌদি আরব) রোহিঙ্গা হিসেবে গিয়ে থাকে, তাদের পাসপোর্ট না থাকলে আমরা তা অবশ্যই দেব।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সমস্যা নতুন নয়। ৫০-৬০ বছর আগেও রোহিঙ্গারা এসেছে। আর সৌদি আরব এতটাই উদার যে সেই সময় রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল। সৌদি আরবের একটা এলাকায় রোহিঙ্গারা থাকে। আমরা সব সময় বলে আসছি, রোহিঙ্গারা বাংলাদেশী নয়, এরা মিয়ানমারের অধিবাসী। আমরা আমাদের লোকজনকে পাসপোর্ট দিলে তা অবশ্যই নবায়ন করব। কিন্তু মিয়ানমারের অধিবাসী হলে তারা বাংলাদেশী নয়।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত : অনিবার্য কারণে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফায়সাল বিন ফারহানের প্রস্তাবিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। ২৪-২৬ জানুয়ারি দ্বিপক্ষীয় সফরে তার ঢাকায় আসার কথা ছিল। এ প্রসঙ্গে ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবের নতুন পরিস্থিতি আর পররাষ্ট্রমন্ত্রীর নিজস্ব ব্যস্ততার কারণে তার ঢাকা সফরটি স্থগিত হয়েছে। তবে নতুন শিডিউলে সফরটি শিগগিরই হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা