জাতীয়

‘করোনা ভ্যাকসিন নিয়ে বাণিজ্য নয়, বিনামূল্যে দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক : করোনা ভ্যাকসিন নিয়ে কোন বাণিজ্য নয়, বিনামূল্যে সকলকে ভ্যাকসিন দিতে হবে দাবিতে বাম গনতান্ত্রিক জোট বিক্ষোভের ঘোষণা দিয়েছে। আগামী ২৫ জানুয়ারি স্বাস্থ্যমন্ত্রণালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

পাশপাপাশি জোট নেতারা রাষ্ট্রায়ত্ত ১৫টি চিনিকলের মধ্যে ছয়টি বন্ধ ঘোষণা করে সরকার বাকিগুলোও বন্ধের আয়োজন করেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

রোববার (১৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলন থেকে বামজোটের নেতারা এ বিক্ষোভের ঘোষণা দেন। সম্প্রতি সরকারের নির্দেশে ছয়টি চিনিকল বন্ধের ঘোষণা করে। এর প্রতিবাদে এ জোটের প্রতিনিধিদল নয় জেলায় দশটি চিনিকল ও আখচাষ এলাকায় ঝটিকা সফর শেষকরে। তার সার্বিক অবস্থা তুলে ধরতেই পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জোট সমন্বয়ক ক্বাফী রতন বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সরকার তাদের দেশের জনগণের জীবন সুরক্ষায় ভ্যাকসিন সংগ্রহ করছে। কিন্তু বাংলাদেশে সরকার করোনা মোকাবিলায় ভ্যাকসিন সংগ্রহের দায়িত্ব দিয়েছে সরকারের এক উপদেষ্টার ব্যবসায়ি প্রতিষ্ঠান বেক্সিমকোকে।

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যাস্ট্রোজেনিকার ভ্যাকসিন বাংলাদেশে আমদানীর জন্য সরকার ভারত সরকারের সাথে জি টু জি চুক্তি না করে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাকে সাথে নিয়ে ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে ত্রি-পক্ষীয় চুক্তি করেছে। এপ্রেক্ষিতে সেরামের কাছ থেকে প্রতি ডোজ ২ দশমিক ৭৩ ডলার দামে তিন কোটি ১০ লাখ ডোজ টিকা সংগ্রহের চুক্তি করেছে ভারত।

তবে বাংলাদেশের কাছে প্রতি ডোজের দাম রাখা হচ্ছে ৩ ডলার করে। আর বেক্সিমকো বাংলাদেশ সরকারের কাছে ভ্যাকসিন বিক্রি করবে ৫ ডলারে। যার মাধ্যমে বেক্সিমকো ৫০০ কোটি টাকা ব্যবসা করে নেবে। সেরামের কাছে ভারত যে মূল্যে এই টিকা পাচ্ছে বাংলাদেশের জন্য সেই মূল্য প্রায় দেড়গুণ (৪৭ শতাংশ) বেশি। অন্যদিকে বেসরকারিভাবে বেক্সিমকো ৫০ লাখ ডোজ ভ্যাকসিন বিক্রি করবে এর মধ্যে ১০ লাখ ডোজের জন্য এরইমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে।

বাংলাদেশের বাজারে বেক্সিমকো এর খুচরামূল্য নির্ধারণ করেছে ১৩ ডলার বা ১১২৫ টাকা। মুক্তবাজারী ভ্যাক্সিন প্রাপ্তির প্রতিযোগিতায় এর দাম হয়তো ৪০/৫০ ডলারেও উঠে যেতে পারে। বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা স্পষ্ট করে সরকারকে জানাতে চাই করোনা ভ্যাকসিন নিয়ে কোন বাণিজ্য চলবে না এবং বিনামূল্যে রাষ্ট্রীয় উদ্যোগে সকলকে করোনা ভ্যাকসিন দিতে হবে।

সান নিউজ/এমআর/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা