জাতীয়

ফেব্রুয়ারিতে বিমানে যুক্ত হচ্ছে নতুন ২ উড়োজাহাজ

নিজস্ব প্রতিবেদক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির ড্যাশ ৮-৪০০ মডেলের সম্পূর্ণ নতুন দুটি উড়োজাহাজ। কানাডার প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত ৭৪ আসন বিশিষ্ট এই দুটি উড়োজাহাজ ফেব্রুয়ারির শেষে দেশে এসে পৌঁছাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, বাংলাদেশ ও কানাডার সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে কেনা তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজের মধ্যে প্রথমটি ডিসেম্বরে বিমানের বহরে যুক্ত হয়েছে। ২৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই উড়োজাহাজের উদ্বোধন করেন। নতুন উড়োজাহাজের নাম রাখা হয়েছে ধ্রুবতারা।

চুক্তির আওতায় বাকি দুই উড়োজাহাজও ফেব্রুয়ারির শেষে দেশে এসে পৌঁছাবে। দেশের ভেতরে ও বাইরে স্বল্প দূরত্বে ফ্লাইট পরিচালনার কথা মাথায় রেখে নতুন এই মডেলের প্লেন আমদানি করা হচ্ছে । নতুন এই প্লেন যুক্ত হলে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার পাশাপাশি স্বল্প দূরত্বে দেশের বাইরেও গন্তব্য বাড়ানো হবে।

কানাডার প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত, ৭৪ আসন বিশিষ্ট ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি পরিবেশবান্ধব ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ। ফলে যাত্রীরা আরামে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন।

বিমান বহরে মোট উড়োজাহাজের সংখ্যা ১৯টি। এরমধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, দুইটি বোয়িং ৭৮৭-৯, ছয়টি বোয়িং ৭৩৭ এবং তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। নতুন দুইটি যোগ হলে প্লেনের সংখ্যা দাঁড়াবে ২১-এ। যা বাংলাদেশের কোনো এয়ারলাইন্সের সর্বোচ্চ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা