জাতীয়

‘নির্বাচনে হেরে গেলে সবাই কারচুপির অভিযোগ তোলে’

নিজস্ব প্রতিনিধি, সাভার : নির্বাচনে হেরে গেলে সবাই কারচুপির অভিযোগ তোলে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, “শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যে কোনো দেশে সাধারণ নির্বাচনে যে দল হেরে যায়, তারা কারচুপির অভিযোগ তোলে।”

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে আগামী ১৬ জানুয়ারি সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষে সাভার উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।

কে এম নূরুল হুদা বলেন, বিশ্বব্যাপী নির্বাচন পরিচালনার ব্যাপারে কারচুপির অভিযোগ থাকেই। নির্বাচনে হেরে গিয়ে আমেরিকাতেও কারচুপির অভিযোগ তোলা হয়েছে। নির্বাচনে হেরে গেলে বলা হয়, কারচুপি হয়েছে। এটা এদেশের কালচার। আওয়ামী লীগ হেরে গেলেও তারা কারচুপির অভিযোগ তুলতো।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশে কোনো নির্বাচনে অনিয়ম হচ্ছে না। পৌরসভা নির্বাচনের আগে সাভারে কোনো বহিরাগত মানুষ থাকতে পারবে না। এমনকি কোনো ব্যক্তি অস্ত্র নিয়ে কোথাও থাকতে পারবে না। নির্বাচনে কেউ অশান্তি সৃষ্টি করতে চাইলে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে নুরুল হুদা বলেন, “আপনারা আমাদের ওপর আস্থা রাখুন। দেশে পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে। সব ভোটার ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে। ইভিএমে কোনো ধরনের কারচুপি হয় না।”

এসময় সভায় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর, ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৪ এর কোম্পানি কমান্ডার এ এইচ এম আদনান তফাদারসহ অনেকে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা