জাতীয়

ফের আসছে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক : একদিনের ব্যবধানে দেশে তাপমাত্রা কমেছে তিন ডিগ্রি সেলসিয়াসের বেশি। তাপমাত্রা কমার পাশাপাশি মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমে যাবে এবং দেশের উত্তরাঞ্চলে যে শৈত্যপ্রবাহ তা বিস্তার লাভ করবে।

বুধবার (১৩ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি উত্তরাঞ্চলে দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আর রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, সৈয়দপুর ও কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে।

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আর আগামী তিনদিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

ভোর ৬টায় নওগাঁর বদলগাছিতে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, আগের দিন যা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়াও ঈশ্বরদীতে ৯ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজারহাটে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

বিভাগীয় শহর ঢাকায় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে ১৭ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় ১৬ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করতে পেরেছে আবহাওয়া অধিদপ্তর।

দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, জানুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশে দুয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের এক আবহাওয়াবিদ বলেন, জানুয়ারির ১৫-১৬ তারিখের দিকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত শীতকাল। এসময়ের মধ্যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে।

আবহাওয়ার ফেব্রুয়ারি মাসের পূর্বাভাসে বলা হয়, এ মাসের প্রথমার্ধে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস)/মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা