জাতীয়

আরো ২২ জনের প্রাণ নিলো করোনা

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় আরো ২২ জন মানুষের প্রাণ কেড়ে নিলো মাহামারী করোনাভাইরাস। এর মাধ্যমে মৃতের সংখ্যা ৭৮০০ ছাড়িয়ে এখন ৭৮০৩। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৮৪৯ জন। মোট শনাক্ত ৫ লাখ ২৩ হাজার ৩০২ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৯১৭ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৬৭ হাজার ৭১৮জন সুস্থ হয়ে উঠেছেন।

সোমবার (১১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ১৯৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৮১ টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৩ লাখ ৭১ হাজার ৪১৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক শূন্য ২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৮শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা