জাতীয়

‘এখন থেকে বিনা নোটিশেই অবৈধ স্থাপনা উচ্ছেদ’

নিজস্ব প্রতিবেদক : অবৈধ স্থাপনার মালিকদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, এখন থেকে অবৈধ স্থাপনা সরাতে আর কোনো বৈধ নোটিশ দেয়া হবে না। সরাসরি উচ্ছেদ করা হবে।

রোববার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আলোচনা সভা ও ‘সবার আগে ঢাকা অ্যাপ’ উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, দখলদাররা যতই শক্তিশালী হোক যে কোনো মূল্যে রাস্তা দখলমুক্ত করা হবে। অবৈধ খাল দখলকারীদের নিজ উদ্যোগেই স্থাপনা সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সিটি করপোরেশনের দাবি, নকশায় রাস্তা ২০ ফুট চওড়া হলেও চার থেকে পাঁচ ফুট পর্যন্ত দখলে চলে গেছে। পর্যায়ক্রমে রাজধানীর সব রাস্তা ও খাল দখলমুক্ত করা হবে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

এর আগে ৫ জানুয়ারি রাজধানীর ভাসানটেক পকেট গেট পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা দখলমুক্ত করে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।

সান নিউজ/আরআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা