জাতীয়

উন্নয়নের অপ্রতিরােধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলছে বাংলাদেশ : আইজিপি

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, “উন্নয়নের অপ্রতিরােধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলছে বাংলাদেশ। পরিবর্তিত আর্থ-সামাজিক কাঠামো, পরিবর্তিত প্রেক্ষাপট যুক্ত করেছে নতুন নতুন চ্যালেঞ্জ।”

রোববার (৩ জানুয়ারি) বেলা ১১টায় রাজশাহীর চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত ৩৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ড. বেনজীর বলেন, “প্রতিনিয়ত বৈশ্বিক নতুন চ্যালেঞ্জের মুখােমুখি হচ্ছি আমরা। বাংলাদেশ পুলিশ বিশ্বায়ন-শিল্পায়নের এসব চ্যালেঞ্জ মােকাবিলা করে যাচ্ছে সফলভাবে। এ অগ্রযাত্রায় আজ থেকে তােমরাও শামিল হলে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান, দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের মানবিকতা, সহযােগিতা, সহমর্মিতা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তুলে ধরবে।”

আইজিপি আরও বলেন, “বর্তমান সময়ে দ্রুত পরিবর্তনশীল সমাজব্যবস্থায় বদলে যাচ্ছে অপরাধের ধরণ ও এর গতিপ্রকৃতি, যুক্ত হচ্ছে নতুন নতুন অনুষঙ্গ। তাই নিষ্ঠা, সততার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিনিয়ত অধ্যয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত উৎকর্ষ অর্জন করতে হবে। তােমাদের হয়ে উঠতে হবে নিপীড়িত মানুষের আশ্রয়স্থল।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা