জাতীয়

করোনার জন্য এই বছরটি চ্যালেঞ্জিং ছিল : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : করোনার জন্য আমাদের এই বছরটি চ্যালেঞ্জিং ছিল উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, “আমি মনে করি আমাদের এখনও করোনা শেষ হয়নি। করোনা শুরু হওয়ার পড় থেকে আমরা যেভাবে মোকাবিলা করেছি। আমরা মোটামুটি বা তুলনামূলকভাবে একটা অবস্থানে আছি। তাই আমরা একইভাবে মনে করবো আমাদের অর্থনীতিও আগামী বছরও ভালো যাবে।”

বুধবার (৩০ ডিসেম্বর) অনলাইনে সিঙ্গাপুরে অবস্থানরত অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আগামী বছর বিষয়ে অর্থমন্ত্রী বলেন, “আমরা সব সময় ভালোটাই প্রত্যাশা করি। আপনারা সবাই ভালো করে জানেন ২০২০ সালের জন্য বিশ্ব ব্যাংক ও আইএমএফ প্রক্ষেপণ করেছে সারা বিশ্বের অর্থনীতি গতবছরের তুলনায় চার শতাংশ কম হবে। আর এশিয়ার দেশগুলোর জন্য তারা বলেছেন ১ দশমিক ৭ শতাংশ কম হবে। এতে উন্নত দেশগুলোতে সাফারিংটা বেশি হবে।”

তিনি বলেন, “আমাদের অর্থনীতির প্রতিটা সূচকেই আমরা ভালো অবস্থানে আছি ও সবক্ষেত্রেই আমাদের অগ্রগতি আছে। যেহেতু আমরা ভালো অবস্থানে আছি সেহেতু আমাদের আগামী বছরও ইনশাআল্লাহ ভালো যাবে।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা