জাতীয়

করোনা প্রাণ কেড়েছে ৪০ সাংবাদিকের

নিজস্ব প্রতিবেদক : ২০২০ সালটা পুরো পৃথিবীর জন্য অভিশপ্ত বছর। বিদায়ের অপেক্ষায় থাকা বছরটিতে সারা বিশ্বে এককভাবে শাসন করেছে মহামারি করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসে ৩০ ডিসেম্বর পর্যন্ত এক হাজার ১০৬ জন সংবাদকর্মী আক্রান্ত হয়েছেন।

আজ অবদি করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৪০ জন সংবাদকর্মীর মৃত্য হয়েছে। সুস্থ হয়েছেন ১০১৮ জন। সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক স্বেচ্ছাসেবী গ্রুপ ‘আমাদের গণমাধ্যম-আমাদের অধিকার’ সূত্রে এ তথ্য জানা গেছে।

সরাসরি করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত (২৫ ডিসেম্বর ২০২০) ২৮ জন সংবাদকর্মী মারা গেছেন। তারা হলেন- দৈনিক সময়ের আলোর হুমায়ুন কবির খোকন (এপ্রিল ২৮), দৈনিক জবাবদিহির শেখ বারিউজ্জামান (মে ২৯), এনটিভির মোস্তফা কামাল সৈয়দ (৩১ মে), ফিনান্সিয়াল এক্সপ্রেসের আব্দুল মোনায়েম খান (জুন ৭০, দৈনিক উত্তরকোনের (বগুড়া) মোজাম্মেল হক (জুন ১১), দৈনিক ভোরের ডাকের গোলাম মোস্তফা (জুন ১১), প্রবীণ সাংবাদিক কামাল লোহানী (২০ জুন), দৈনিক নওয়াপাড়ার (যশোর) বেলাল হোসেন (২৪ জুন), সাপ্তাহিক হাতিয়ার (বগুড়া) সাইদুজ্জামান তারা (২৬ জুন), সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের খন্দকার মোজাম্মেল হক (২৯ জুন), সপ্তাহিক উত্তমাশার খন্দকার ইকরামুল হক (৫ জুলাই), এটিএন বাংলার আহসান হাবীব (৬ জুলাই), পাক্ষিক মকসুদপুরের (গোপলগঞ্জ) এম ওমর আলী (১৩ জুলাই), ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের আব্দুল্লাহ এম হাসান (১৭ জুলাই), ঝিনাইদাহ প্রেসক্লাবের সদস্য হাফিজুর রহমান (২৪ জুলাই), দৈনিক জাহানের (ময়মনসিংহ) রেবেকা ইয়াসমীন (২৭ জুলাই), এনটিভির আবদুস শহীদ (২৩ আগস্ট), ডেইলি স্টারের শ্যামল বিশ্বাস (৩ সেপ্টেম্বর), দৈনিক ইত্তেফাকের আবদুল আলীম হিমু (৯ সেপ্টেম্বর), দৈনিক ইনকিলাবের মো. নূর উদ্দিন ভুঁইয়া (৫ অক্টোবর), বাংলাদেশ বেতারের আমানুল্লাহ মাসুদ হাসান (১৭ অক্টোবর), দৈনিক উত্তরপূর্বের (সিলেট) আজিজ আহমদ সেলিম (১৮ আগস্ট), সিনিয়র সাংবাদিক এ.ইউ.এম ফখরুদ্দিন (অক্টোবর ২৫), বাংলাদেশ টেলিভিশনের ফিরোজা মান্না (২৬ অক্টোবর), ক্রীড়া সাংবাদিক হান্নান খান (২ নভেম্বর), দৈনিক সংবাদের খন্দকার মুনীরুজ্জামান (২৪ নভেম্বর), আরটিভির সুকান্ত সেন (৫ ডিসেম্বর) এবং পাক্ষিক আলোর মিছিলের খোন্দকার আতাউল হক (২২ ডিসেম্বর)।

করোনা উপসর্গ নিয়ে ১২ জন সংবাদকর্মী মারা গেছেন। তারা হলেন- দৈনিক সময়ের আলোর মাহমুদুল হাকিম অপু (মে ৬), দৈনিক ভোরের কাগজের আসলাম রহমান (মে ৭), দৈনিক বাংলাদেশের খবরের মিজানুর রহমান খান (মে ২০), দৈনিক বগুড়ার ওয়াসিউর রহমান রতন (জুন ১১), আজকের সিলেট ডটকমের লিটন দাস (জুন ১৪), সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ (২২ মে), দৈনিক সমাচার ও চাঁদপুর জমিনের আবুল হাসনাত (৩০ মে), দৈনিক সোনালী সংবাদের (রাজশাহী) তবিবুর রহমান মাসুম (২৮ জুন), সাপ্তাহিক হকার্স (ফেনী) এর নূরুল করিম মজুমদার (৫ জুলাই), দৈনিক আজকের সাতক্ষীরার মহসিন হোসেন (১৯ জুলাই), খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়াদুদুর রহমান পান্না (২২ আগস্ট) এবং দৈনিক নয়াদিগন্তের হুমায়ুন সাদিক চৌধুরী (২৬ নভেম্বর)।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা