জাতীয়

৩৮তম বিসিএস : নন-ক্যাডারে ৪৪৩ জনকে সুপারিশ করলো পিএসসি

সান নিউজ ডেস্ক : ৩৮তম বিসিএস থেকে প্রথম শ্রেণির বিভিন্ন পদে নিয়োগের জন্য ৪৪৩ জনের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার কমিশনের চতুর্দশ বিশেষ সভায় নন-ক্যাডার ১ম শ্রেণির (৯ম গ্রেড) পদে নিয়োগের জন্য সাময়িকভাবে এই সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৮তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে ‘সুপারিশপ্রাপ্ত নন’ এমন প্রার্থীদের মধ্যে সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

এতে আরও বলা হয়, সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ২৪টি ক্যাটাগরিতে ২৭৭ জন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতরের ১৩টি ক্যাটাগরিতে ৪৩ জন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের নিয়ন্ত্রণাধীন নিবন্ধন অধিদফতরের সাব-রেজিস্ট্রার পদে ৩১ জনসহ সর্বমোট ৫৯ ক্যটাগরির ৪৪৩ টি পদের সুপারিশ করা হয়েছে।

ফলাফল কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd)এবং(http://bpsc.teletalk.com.bd) এই ওয়েবসাইট এ পাওয়া যাবে।

জানা গেছে, ৩৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে ‘সুপারিশপ্রাপ্ত নন’ এমন প্রার্থীর সংখ্যা ৬ হাজার ১৭৩ জন। এর মধ্যে নন-ক্যাডার পদে সুপারিশের জন্য আবেদনকারী প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৩২ জন রয়েছে। ইতোমধ্যে গত ২০ অক্টোবর নন-ক্যাডার প্রথম শ্রেণির (৯ম গ্রেড) পদে নিয়োগের জন্য ৫৪১ জনকে সুপারিশ করে পিএসসি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা