জাতীয়

দুর্নীতি প্রতিরোধে মাঠ প্রশাসন কর্মকর্তাদের সচিবের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অনিয়ম, দুর্নীতি, অদক্ষতা ও বিশৃঙ্খলা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. শেখ ইউসুফ হারুন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) তিনি এসব কর্মকাণ্ডের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দুর্নীতি, অনিয়ম ও বিশৃঙ্খলার ক্ষেত্রে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। যারা দক্ষতা, যোগ্যতা অর্জন করতে পারবে না, তাদের চাকরিতে থাকার প্রয়োজন নেই।

ঢাকার সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে ২০২০ সালের সামগ্রিক কর্মদক্ষতা বিবেচনায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ বিষয়ে তিনি বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মূল্যায়ন এবং সে অনুযায়ী নির্দেশনা দেওয়া আমাদের দায়িত্ব। দুর্নীতি, অনিয়ম শূন্যের কোঠায় নামিয়ে আনা সরকারের দায়িত্ব। সে বিবেচনায় কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রশাসনের মাঠ পর্যায়ে কর্মকর্তারা অনেক বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন, আবার অনেকে অপরাধ থেকে নিজেদের বাঁচাতে নানাভাবে তদ্বির করছেন। এ অভিযোগ খোদ জনপ্রশাসন সচিবের। তিনি বলছেন, অধিকাংশ কর্মকর্তাই ঢাকায় থাকার জন্য তদ্বির করেন, যা পীড়াদায়ক।

তিনি জানান, ‘আমাদের কর্মকর্তাদের অপরাধ প্রবণতা এখন এত বেশি, প্রতিদিন আমাকে কয়েকটি বিভাগীয় মোকদ্দমা শুনতে হয় এবং মোকদ্দমায় অনেকের শাস্তি হচ্ছে। আমি দেখলাম যে, পেকুয়ার ইউএনওর ঐখানে একটা ঘটনা ঘটল।

তার সঙ্গে ইউএনওর বিন্দুমাত্র সম্পর্ক নেই, তিনি একটি টেলিভিশনে বিবৃতি দিলেন। একটা প্রশ্নের জবাব তিনি দিতে পারলেন না। আমি ঐ অনুষ্ঠান দেখে লজ্জিত, আমার একজন ইউএনও, টেলিভিশনে গেল কিন্তু একটি প্রশ্নের জবাব দিতে পারলেন না।’

বদলি তদ্বির করা খুবই বিব্রতকর জানিয়ে জনপ্রশাসন সচিব বলেন, ‘স্যার আমার ঢাকায় পোস্টিং দরকার। জানতে চাইলাম, কেন? বললো, আমি তো ঐ ব্যাচের সভাপতি। আমার ব্যাচের অনেক কাজকর্ম করতে হয়। এজন্য তার ঢাকা আসা প্রয়োজন।’

আরেক জন কর্মকর্তা ফেসবুকে পোস্ট দেন, ‘অমুক ব্যাচের কর্মকর্তা তো এতদিন এসিল্যান্ড ছিলেন, আমরা কেন এক বছর পর এসিল্যান্ড থেকে প্রত্যাহার হব।’কোনও কাজ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট দেওয়া নিয়েও সহকর্মীদের কর্মকাণ্ডের সমালোচনা করেন জনপ্রশাসন সচিব।

শেখ ইউসুফ হারুন বলেন, ‘একটি ভূমি অফিস পরিদর্শন করলাম, এটি ফেসবুকে দেওয়ার কী হলো! এমন একটি ভাব ইউনিয়ন ভূমি অফিস তার আগে কোনও কর্মকর্তা জীবনে কোনও দিন এটা পরিদর্শন করেননি। ঐ কর্মকর্তা ভালো গান গাইতে পারেন।

তিনি গান গেয়ে ফেসবুকে দিলেন। কেন?’ অনুষ্ঠানে একটি ভিডিও বার্তা পাঠান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। পরে ২০২০ সালের সামগ্রিক কর্মদক্ষতায় বিবেচনায় জেলা পর্যায়ে ঢাকা বিভাগীয় ১৪ এসিল্যান্ড ও ১৩ জন ইউএনওকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা