জাতীয়

দারিদ্র্য বিমোচনে অবদান : তিন কোটি টাকা পাচ্ছে ৭৩৪ সংগঠন

নিজস্ব প্রতিবেদক : দেশের ৭৩৪টি যুব সংগঠন পাচ্ছে তিন কোটি টাকার অনুদান। আত্ম-কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে অবদান রাখার জন্য সংগঠনগুলোকে এই অনুদান দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল যুব সংগঠনগুলোর মধ্যে অনুদানের চেক বিতরণের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা, জনসচেতনতামূলক কার্যক্রমসহ সব ধরনের সামাজিক উন্নয়নে দেশের যুব সংগঠনগুলো অগ্রণী ভূমিকা পালন করে। দেশের যে কোনো দুর্যোগময় মুহূর্ত এমনকী করোনার কঠিন দুঃসময়েও যুব সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

যুব সংগঠনগুলো আরো বেশি গতিশীল ও কার্যকর করে গড়ে তুলতে প্রতিবছরের মতো আমরা এবারো মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের ৭৩৪টি যুব সংগঠনের মধ্যে তিন কোটি টাকার অনুদান দিয়েছি। আমি বিশ্বাস করি, এ প্রণোদনার মাধ্যমে যুব সংগঠনগুলো দারুণভাবে উৎসাহিত হয়ে দেশ ও জাতি গঠনে আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে সমর্থ হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুব সমাজের আইকন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের যুব সমাজের অনিঃশেষ অনুপ্রেরণার উৎস। তার বিচক্ষণ ও দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ বৈশ্বিক মহামারি কোভিড-১৯ সংকট সফলভাবে মোকাবিলা করছে, যা আমাদের প্রধানমন্ত্রীকে বিশ্বব্যাপী আদর্শ পথিকৃৎ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তিনি আরও বলেন, করোনা মহামারি প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশে ও আহ্বানে বাংলাদেশের যুবারাও তাদের অদম্য মানসিকতাকে তুলে ধরে স্বেচ্ছাসেবী হিসেবে বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করেছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে তাদের এই অনন্য মানবিক অবদানের স্বীকৃতি দিতে ‘ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ২০২০’-এর অধীনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর নামে ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা অনলাইনে এ সংক্রান্ত আবেদন গ্রহণ করছি। যুবদের জনকল্যাণে উদ্বুদ্ধ করতে এখন থেকে প্রতিবছরই এ পুরস্কার দেয়া অব্যাহত থাকবে।

মন্ত্রণালয় জানায়, দেশের সব জেলায় একযোগে ভার্চ্যুয়াল পদ্ধতিতে জেলা প্রশাসকের মাধ্যমে নির্বাচিত যুব সংগঠনকে চেক দেওয়া হচ্ছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা