জাতীয়

কোটি মানুষ আসছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে

নিজস্ব প্রতিবেদক : আগামী ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় এবং অর্থনীতির চাকা দ্রুত সচল করার উদ্যোগ নিয়ে কাজ করছে সরকার। এরই মধ্যে করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য খাতের প্রকৃত চেহারা প্রকাশ পেয়েছে। তাই আগামী বাজেটে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে স্বাস্থ্যখাতে।

এ ছাড়া খাদ্য নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান এসব খাতও অগ্রাধিকার খাত হিসেবে বিবেচিত হবে। আগামী অর্থবছরের জাতীয় বাজেটে বিদেশি দাতা ও সংস্থার কাছে নিজস্ব অর্থায়নের পাশাপাশি বৈদেশিক ঋণ ও অনুদান হিসেবে আরও বেশি পরিমাণে অর্থ বরাদ্ধ চাওয়া হবে। করোনার কারণে কাঙ্খিত রাজস্ব আদায় হবে না ধরে নিয়ে বিদেশি সহায়তা বেশি নেওয়ার চেষ্টা করা হবে।

সূত্র জানিয়েছে, আগামী বাজেটে করোনা জনিত আর্থিক ক্ষতি মোকাবিলায় দেশের ১ কোটি মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হবে। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হবে ১ লাখ কোটি টাকা, যা এ যাবত কালের সর্বোচ্চ অর্থ বরাদ্দ। এ ছাড়া দারিদ্র্যতা শূন্যের কোটায় নামিয়ে আনতে সামাজিক নিরাপত্তা খাতের কার্যক্রম বেগবান করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ কার্যক্রমের আওতায় দরিদ্রের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ও শিক্ষার মতো মৌলিক চাহিদা পূরণ করবে সরকার। যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন বেকাররা। চলতি বাজেটে সাড়ে ৭৬ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে সামাজিক নিরাপত্তা খাতে। এ খাতে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এ জন্য এ কার্যক্রম বেগবান করতে উন্নত দেশের মডেল অনুসরণ করা হবে।

সরকারের ২৩টি মন্ত্রণালয়ের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে ১৪৫টি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। গত এক দশকের অর্থনৈতিক সাফল্যের ওপর ভর করে সরকার দারিদ্র্যমুক্ত দেশ এবং অর্থনৈতিক-সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাসহ অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের স্বপ্ন নিয়ে রূপকল্প-২০৪১ প্রণয়ন করে।

রূপকল্প-২০৪১, নীতিমালা এবং কর্মসূচিকে একটি উন্নয়ন কৌশলে রূপ দেওয়ার লক্ষ্যে পরবর্তী সময় দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১ প্রণয়ন করা হয়, যা জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) অনুমোদিত হয়েছে। রূপকল্প ২০২১ এর ধারাবাহিকতায় রূপকল্প-২০৪১ গ্রহণ করা হয়। রূপকল্প-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১ গৃহীত হয়েছে।

যার প্রধান লক্ষ্য হলো ২০৩১ সালের মধ্যে চরম দারিদ্র্যের অবসান, সে সময়ের মধ্যে উচ্চ মধ্যম আয় এবং ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের দেশে উত্তরণ। দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার ভিত্তিমূলে রয়েছে দুটি প্রধান লক্ষ্য। এগুলো হলো ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত দেশ, যেখানে বর্তমান মূল্যে মাথাপিছু আয় হবে ১২ হাজার ৫০০ ডলারের বেশি।

এ ছাড়া ২০৩১ সালের মধ্যে চরম দারিদ্র্য নিরসন, ২০৪১ সালের মধ্যে দারিদ্র্য ৫ শতাংশের নিচে নামিয়ে আনা। ২০৩১ সালে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ এর মধ্যে উচ্চ আয়ের দেশের মর্যাদা অর্জন। রফতানিমুখী ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে শিল্পায়ন কাঠামোগত দিককে ভবিষ্যতের দিকে চালিত করবে।

কৃষি মৌলিক ভিত্তির ওপর দাঁড়ানোর ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতের জন্য পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে। ভবিষ্যতের সেবা খাত গ্রামীণ কৃষি অর্থনীতিকে প্রাথমিকভাবে শিল্প ও একটি ডিজিটাল অর্থনীতিতে বাস্তবায়নের জন্য সেতুবন্ধন রচনা করবে। একটি উচ্চ আয়ের অর্থনীতির দিকে অগ্রযাত্রা কৌশলের অপরিহার্য অংশ হবে নগরের বিস্তার।

একটি অনুকূল পরিবেশের অপরিহার্য উপাদান হবে দক্ষ জ্বালানি ও অবকাঠমো, যা দ্রুত দক্ষ ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে। জলবায়ু পরিবর্তনসহ আনুষঙ্গিক পরিবেশগত সমস্যা মোকাবিলায় একটি স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণ। এ ছাড়া দক্ষতা নির্ভর সমাজ গঠনে বাংলাদেশকে জ্ঞান ভিত্তিক দেশ হিসেবে গড়ে তোলা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা