জাতীয়

টিএসসিতে বহুতল ভবন নাকি সংস্কার? সিদ্ধান্ত জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) বিশ্ববিদ্যালয়ের অন্যতম পরিচায়ক স্থাপনা। শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলন ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হিসবে এর রয়েছে ঐতিহ্যবাহী ইতিহাস। সময়ের পরিক্রমায় শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে বহুগুণ। সে অনুযায়ী হয়নি কোনো সংস্কার।

সম্প্রতি টিএসসিতে বহুতল ভবন নির্মাণের চিন্তা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। কিন্তু টিএসসিতে বহুতল ভবন হবে নাকি, সংস্কার হবে এ বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, টিএসসির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে জানুয়ারিতে গণপূর্ত অধিদপ্তরের সঙ্গে আমাদের সভা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, টিএসসি সংস্কারের আলোচনা উঠেছে বিভিন্ন সময়ে। ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নান্দনিকতা ধরে রাখতে আগের অবকাঠামো ঠিক রেখে একটি ভবন নির্মাণের পরিকল্পনা করে। বর্তমান সুইমিং পুলের (বন্ধ) জায়গায় পাঁচতলা ভবনের জন্য চূড়ান্ত নকশা করে প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের কাছে অর্থ সংগ্রহের জন্য পাঠানো হয়।

কিন্তু প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী টিএসসির জন্য পূর্ণাঙ্গ পরিকল্পনা করতে গণপূর্ত অধিদপ্তরকে দায়িত্ব দেন। পরবর্তীসময়ে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা টিএসসি পরিদর্শন করেন। এ বিষয়ে তারা জানুয়ারিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম সিকদার বলেন, টিএসসি নিয়ে এখনো বৈঠক হয়নি। এটি গণপূর্ত অধিদপ্তর দেখছে।

জানা যায়, ১৯৬১ সালে ক্ষুদ্র পরিসরে টিএসসির কার্যক্রম শুরু হয়। পরে গ্রিসের বিশ্বখ্যাত নকশাকারী প্রতিষ্ঠান ডকসিয়াডিস অ্যাসোসিয়েটস কনসালট্যান্ট লিমিটেডের নকশা ও পরিকল্পনা অনুযায়ী ৩ দশমিক ৭০ একর জায়গায় টিএসসি কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও যুক্তরাষ্ট্রের ফোর্ড ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। ভবনটির নির্মাণ কাজ শেষ হয় ১৯৬৬ সালে। টিএসসির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয় মূলত ১৯৬৭-৬৮ শিক্ষাবর্ষে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা