জাতীয়

করোনা মোকাবিলায় ৪২৫ কোটি টাকা দিবে এডিবি

নিজস্ব প্রতিবেদক : করোনা মোকাবিলা ও ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধারের জন্য বাংলাদেশকে অতিরিক্ত ৫ কোটি ডলার অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২৫ কোটি টাকা।

সোমবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে এই সংক্রান্ত একটি ঋণ চুক্তি সই হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন ও এশীয় উন্নয়ন ব্যাংকের পক্ষে কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এই চুক্তিতে সই করেন।

চলতি ‘মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট’র আওতায় বাড়তি অর্থায়ন করেছে এডিবি। প্রকল্পটি ২০১৮ সালে অনুমোদন করা হয়। একটি উন্নয়নমূলক উন্নয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনকে (পিকেএসএফ) ৫ কোটি ডলার দেবে এডিবি। চলমান প্রকল্পের আওতায় পিকেএসএফ, তার অংশীদার সংগঠনের মাধ্যমে এখনো পর্যন্ত ৩৯ হাজার ৫৮০টি ক্ষুদ্রঋণ দিয়েছে যা গ্রামাঞ্চলে ৯১ হাজার ৪৩০টি কর্মসংস্থান সৃষ্টি করে। এই অতিরিক্ত অর্থায়ন গ্রামীণ অর্থনীতি আরো চাঙা করবে। ক্ষুদ্র উদ্যোক্তাকে সহায়তা করার পাশাপাশি তাদের ব্যবসা চালিয়ে যেতে এবং তাদের কর্মীদের ধরে রাখতে সহায়তা করবে।

বিশেষত নারী মহাজন করোনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে মনমোহন প্রকাশ বলেন, প্রকল্পটি ক্ষুদ্র সংস্থাগুলির অর্থায়নের প্রবেশাধিকার বাড়াবে এবং দেশে ক্ষুদ্র উদ্যোক্তা বাড়াতে আরও অবদান রাখবে। নতুন অর্থায়নের মাধ্যমে ৩০ হাজার ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী উপকৃত হবে বলে আশা করে এডিবি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা