জাতীয়

মুক্তিযোদ্ধাদের নিয়ে বিএনপি এখন দ্বিধা বিভক্ত : কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ভেতরে মুক্তিযুদ্ধের নিয়ে পক্ষ ও বিপক্ষ তৈরি হয়েছে। মুক্তিযোদ্ধাদের নিয়ে বিএনপি এখন দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। সোমবার (২১ ডিসেম্বর) রাজধানীর আইডিইবি মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি জনগণের পক্ষে রাজনৈতিক কর্মসূচি দিতে ভুলে গেছে। বিএনপি দোটানায় রয়েছে। দলের ভেতরে মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষ তৈরি হয়েছে। এমন সময় দেশ ও জনগণের কথা ভাবার সময় নেই তাদের।

‘বিএনপি এখন সবদিক থেকে ব্যর্থ হয়ে নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায়। নেতিবাচক মন্তব্যের কারণে দেশের জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। পোলিং এজেন্ট না দিয়ে নির্বাচনে যোগ দিয়ে দুপুর বেলা তারা নির্বাচন বর্জন করে। মূলত নির্বাচন কমিশনকে বির্তকিত করতে তারা নির্বাচন বর্জন করে। ’

তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনারসহ সবাই যদি বিএনপির লোক হয়, তাতেও কোনো লাভ হবে না। কমিশন তো ভোট দেবে না। ভোট দেবে জনগণ। সেই জনগণই বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। সেই জনগণের উপর প্রতিশোধ নিতেই বিএনপি আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাদের এ অপচেষ্টা হালে পানি পাবে না।

বিএনপির মহাসচিবের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপনারা দিনের আলোয় রাতের অন্ধকার দেখতে পান। আসুন, শেখ হাসিনার সুশাসনের অভিযাত্রায় সহযাত্রী হন। সেতুমন্ত্রী বলেন, এ দেশের দুইটি লিগ্যাসি রয়েছে। একটি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের, অন্যটি শেখ হাসিনার। যতদিন এ জনপদ থাকবে, ততদিন এই লিগ্যাসি থাকবে।

তিনি আরো বলেন, স্বাধীনতার সূর্বণজয়ন্তীতে বাংলাদেশ আর্থ-সামাজিক সকল সূচকে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। এখন পাকিস্তানের সংসদে বাংলাদেশকে নিয়ে আলোচনা হয়। সে বাংলাদেশকে তারা ২৪ বছর শোষন করেছে, সোনার বাংলাকে শ্মশানে পরিণত করেছে, পাকিস্তান এখন সেই বাংলাদেশ হতে চায়।

‘দেশের অগ্রগতি কারো কারো পছন্দ হয় না। সদ্য স্বাধীন দেশে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো, তারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। আপন বর্ণ লুকিয়ে তারা আমাদের চারপাশে আছে। অপশক্তিকে রুখে দিতে হবে। ’

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা