জাতীয়

শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের যোগাযোগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধ থাকলেও অনলাইনে ক্লাস নিচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থী-অভিভাবকদের সঙ্গে অনলাইনে যোগাযোগসহ স্কুল-কলেজ ও সংশ্লিষ্ট সবাইকে ছয় দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (১৪ ডিসেম্বর) অধিদপ্তরের সব অঞ্চলের পরিচালক ও উপ-পরিচালক, সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, স্কুলের প্রধান শিক্ষক, সব জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে চিঠি পাঠানো হয়েছে।

নির্দেশনাগুলো হলো:
১. স্বাস্থ্যবিধি মেনে করোনা মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে সব প্রতিষ্ঠান প্রচারণা কার্যক্রম চালাবে।

২. কর্মস্থলে সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করবেন।

৩. শারীরিক দূরত্ব নিশ্চিত করে যেকোনো কর্মপরিচালনা করবেন।

৪. শিক্ষা প্রতিষ্ঠান সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

৫. প্রয়োজনীয় ক্ষেত্রে করোনা মোকাবিলায় ঊর্ধ্বতন/অধস্তন অফিস, শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে অনলাইনে যোগাযোগ রক্ষা করবেন।

৬. সেবা গ্রহণকারীরা বিশেষ প্রয়োজন ব্যতিত সরাসরি অফিসে না এসে ডাকযোগে অথবা অনলাইনে কার্য সম্পাদন করবেন।

করোনা ভাইরাস মহামারির কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের দেখভালের দায়িত্বে থাকা মাউশি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন ও টিভিতে ক্লাস পরিচালনা করছে। আর বছর শেষে অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যায়ন করছে শিক্ষার্থীদের। চলতি সপ্তাহের মধ্যেই অ্যাসাইনমেন্ট জমা দেওয়া শেষ করবে শিক্ষার্থীরা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা